ভোপালে তিন বছরের শিশুকে যৌন নিগ্রহের ঘটনায় গ্রেফতার বাস কন্ডাক্টর

তিন বছরের শিশুকে যৌন নিগ্রহের ঘটনায় গ্রেফতার করা হল স্কুল ভ্যানের কন্ডাক্টরকে।

তিন বছরের শিশুকে যৌন নিগ্রহের ঘটনায় গ্রেফতার করা হল স্কুল ভ্যানের কন্ডাক্টরকে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে। প্রি-নার্সারি স্কুলের ছাত্রীকে ভ্যানে বাড়ি ফেরার পথে যৌন নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে।

ভোপালে তিন বছরের শিশুর যৌন নিগ্রহের ঘটনায় গ্রেফতার কন্ডাক্টর

বৃহস্পতিবার রাতেই কন্ডাক্টরকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত নিজেকে নাবালক বলে দাবি করেছে। পুলিশ বয়স খতিয়ে দেখছে বলে দাবি করেছেন ইনস্পেক্টর বলজিৎ সিং।

পুলিশ জানিয়েছে, দুপুর ২টো নাগাদ শিশুটি স্কুল থেকে বাড়ি ফেরে। অন্যরকম মনে হওয়ায় তার মা জিজ্ঞাসা করায় শিশুটি কন্ডাক্টরের নামে অভিযোগ জানিয়েছে। ১৪ সিটের স্কুল ভ্যানে শিশুটি রোজ স্কুলে যেত বলে জানা গিয়েছে।

মেয়ের কথায় অসঙ্গতির আঁচ পেয়ে অভিভাবক পুলিশে অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবি ধারা বলবৎ করেছে। ১২ বছরের কমবয়সীদের যৌন হেনস্থায় এই ধারা প্রয়োগ করা হয়। এছাড়া পকসো আইনেও মামলা হয়েছে।

গত বছরে মধ্যপ্রদেশ সরকার ১২ বছরের কমবয়সীদের ধর্ষণে সর্বোচ্চ সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করে দিয়েছে। এখন দেখার এক্ষেত্রে কোনপথে হাঁটে আইন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+