নির্ভয়া কাণ্ডের শিকার তিন বছরের শিশু! পাশবিক অত্যাচার করে খুন গুরুগ্রামে

বয়স মাত্র তিন। তাও পাশবিক অত্যাচারের হাত থেকে রক্ষা পেল না শিশুকন্যা।

বয়স মাত্র তিন। তাও পাশবিক অত্যাচারের হাত থেকে রক্ষা পেল না শিশুকন্যা। ধর্ষণ করে খুন করে ফেলা হল তাকে। গুরুগ্রামের সেক্টর ৬৬-র গুগা কলোনিতে সোমবার সকালে এই ঘটনা ঘটেছে। তার আগের দিন চকোলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে অভিযুক্ত শিশুকন্যাকে বাড়ির উঠোন থেকে তুলে নিয়ে যায়।

নির্ভয়া কাণ্ডের শিকার তিন বছরের শিশু! পাশবিক অত্যাচার করে খুন গুরুগ্রামে

তারপরই নৃশংস অত্যাচার করা হয় শিশুটির ওপরে। গোপনাঙ্গে একটি ১০ সেন্টিমিটার লম্বা কাঠিও প্রবেশ করানো হয়। এভাবেই নৃশংস অত্যাচার চালানো হয়েছে। ময়নাতদন্তে এই ঘটনা ধরা পড়েছে বলে পুলিশ জানিয়েছে।

অভিযুক্ত যুবকের বয়স ২০। তার নাম সুনীল কুমার। তার বাড়ি উত্তরপ্রদেশের মথুরায়। কাজের সূত্রে সে গুরুগ্রামে থাকত। পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে সে শহরে ঢোকে। মা ও দুই বোনের সঙ্গে দেখা করতে গিয়েছিল।

অভিযুক্তের পরিবারের লোককে জেরা করা হয়েছে। বয়ান রেকর্ড করা হয়েছে। চারজনের দল গঠন করে অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে ফরেনসিক দল নমুনা সংগ্রহের চেষ্টা করছে।

চিকিৎসকেরা বলেছেন, শিশুটির শরীরে একাধিক চোট রয়েছে। মাথায় আঘাত লেগে ও শরীরের ভিতরে রক্তপাত হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। খুনের আগে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছিল শিশুর ওপরে। পুলিশ খুন ও পকসো মামলায় অভিযোগ দায়ের করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+