Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মিড ডে মিলের গরম খিচুড়ির কড়াইয়ে পড়ে মর্মান্তিক মৃত্যু ৩ বছরের শিশুর

স্কুলের মিড ডে মিলের গরম খিচুড়ির কড়াইয়ে পড়ে ঝলসে গেল ৩ বছরের শিশু। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের মির্জাপুরে।

স্কুলের মিড ডে মিলের গরম খিচুড়ির কড়াইয়ে পড়ে ঝলসে গেল ৩ বছরের শিশু। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের মির্জাপুরে। কানে ইয়ারফোন দিয়ে গান শুনছিলেন রাঁধুনি। যার জন্য শিশুর কান্না শুনতে পাননি তিনি। যার জন্য বেশ কিছুক্ষণ গরম খিচুড়িতে পড়ে থেকে ঝলসে যায় শিশুটি।

মর্মান্তিক মৃত্যু ৩ বছরের শিশুর

উত্তর প্রদেশের মির্জাপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে এই ঘটনা। রামপুর আটারি গ্রামের এই ঘটনায় শিশুর বাবা অভিযোগ করেছে রাঁধুনি তাঁর শিশুর কান্না শুনতে পায়নি। কারণ রাঁধুনীর কানে হেডফোন দেওয়া ছিল। যখন উদ্ধার করা হয় শিশুটি তখন ঝলসে আধমরা অবস্থা তার। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই মারা যায় শিশুটি।

ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। জেলা শাসকের নির্দেশে সাসপেন্ড করা হয় স্কুলের প্রধান িশক্ষককে। যদিও শিশুটি স্কুলে পড়ত না বলে জানা গিয়েছে। ঘটনাটি নিয়ে এফআইআর দায়ের করা হয়েছে। এবং ঘটনার তদন্ত শুরু করেছে শিক্ষা দফতর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+