'মৌখিক ধর্ষণ ছিল ওই ঘটনা'! রাতের দিল্লির ভয়াবহ ঘটনা জানালেন তরুণী
'মৌখিক ধর্ষণ ছিল ওই ঘটনা'! রাতের দিল্লির ভয়াবহ কাণ্ড জানালেন তরুণী
ঘটনা দক্ষিণ দিল্লির । সেখানের এক রেস্তোরাঁ ও সংলগ্ন পানশালায় গিয়েছিলেন কয়েকজন মহিলা। দিল্লির গ্রেটার কৈলাসের ওই পানশালায় ওই মহিলাদের প্রতি কয়েকজনের কুরুচিকর মন্তব্য ঘিরে ভয়াবহ কাণ্ডের ঘটনা ফেসবুকে জানান জনৈক তরুণী। অভিযোগ, শুধুমাত্র কুরুচিকর মন্তব্যই নয়, মহিলাদের গায়ে ধাক্কাও দিতে থাকেন ওই অভিযুক্তরা।

ফেসবুক পোস্ট-এ তরুণী জানিয়েছেন, কয়েকজন পুরুষ মিলে তাঁদের দিকে, প্রথমে কুরুচিকর মন্তব্য করতে থাকেন। তারপর ,তরুণীদের দিকে পা দেখিয়ে আপত্তিকর অঙ্গভঙ্গি শুরু করে ওই অভিযুক্তরা। এরপর মুখেও শুরু হয়ে যায় নানান কুরুচিকর আচরণ। যে ঘটনাকে নিজের ফেসবুক পোস্ট-এ 'মৌখিক ধর্ষণ' বলে আখ্যা দিয়ে ঘটনার তীব্র নিন্দা করেন ওই তরুণী।
ঘটনার জেরে পুলিশ ডাকতে বাধ্য হন অভিযোগকারিণী ও তাঁর সঙ্গীরা। প্রসঙ্গত, এই পোস্ট আরও একবার দিল্লির বুকে নারী নিরাপত্তা নিয়ে ভয়াবহ পরিস্থিতি তুলে ধরল বলে মনে করছেন অনেকেই।












Click it and Unblock the Notifications