Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দিল্লিতে ৩ তলা বাড়ি ভেঙে পড়ে মৃত্যু ৭ জনের

দিল্লিতে ৪ তলা বাড়ি ভেঙে পড়ে মৃত্যু চার জনের
নয়াদিল্লি, ২৮ জুন : চারতলা বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হল কমপক্ষে ৭ জনের। আহত বহু। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লির ইন্দ্রলোক এলাকায়। পুলিশ সূত্রের তরফে জানানো হয়েছে আপাতত ধ্বংস স্তুপের নীচ থেকে ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর। মৃত্যুসংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

বারা হিন্দু রাও হাসপাতালের সুপার ডাঃ আর বি মিত্তল জানিয়েছেন, মোট পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তিনজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। ওই তিন জনেরই মৃত্যু হয়েছে। বাকি দুজনও আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। এছাড়াও আর একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আচার্য ভিক্ষু হাসপাতাল থেকে।

7 people dead in the building collapse in Tulsi Nagar area of Inder Lok (Delhi) confirms Yogendra Chandolia (Mayor, North Delhi)
— ANI (@ANI_news) June 28, 2014

আধিকারিকসূত্রে খবর, সকাল ৯ টা নাগাদ প্রথন খবর আসে ইন্দ্রলোকের তুলসীনগরে এক বহুতল ভেঙে পড়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেও দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছয়। সময় নষ্ট না করেই দ্রুত উদ্ধাকার্য শুরু করা হয়।

Rescue operations underway at the site of building collapse in Tulsi Nagar area of Inder Lok (Delhi) pic.twitter.com/ja6vrvBlVe
— ANI (@ANI_news) June 28, 2014

দমকল আধিকারিকদের কথায়, যেখানে এই ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত ঘিঞ্জি এলাকা। ভেঙে পড়া বহুতলের পাশেই কোথাও নির্মাণ কাজ চলছিল। তার কারণে ওই বহুতলটি ভেঙে পড়তে পারে বলে জানিয়েছেন ওই আধিকারিক।

Injured in Inderlok building collapse taken to Bara Hindu Rao Hospital, building collapsed at 8:30 am this morning pic.twitter.com/aQLBD7FpzZ
— ANI (@ANI_news) June 28, 2014

ডিসিপি (উত্তর) মধুর বর্মা জানিয়েছেন, যে বাড়িটি ভেঙে পড়েছে তা প্রায় ৫০ বছরের পুরনো নির্মান। আচমকাই বাড়িটি ভেঙে পড়ে। ১২ জনকে উদ্ধার করা হয়েছে বাড়ির ধ্বংসস্তুপের তলা থেকে, উদ্ধারকার্য এখনও চলছে। অনেকেই ধ্বংসস্তুপের মধ্যে আটকে রয়েছেন। তবে কত মানুষ ওই ধ্বংসস্তুপের মধ্যে আটকে রয়েছেন তা এখনই বলতে অপারগ পুলিশ।

3 families were staying in upper floors: Resident, Tulsi Nagar area (Inder Lok) where 3 storey building collapsed pic.twitter.com/0tSfCddIWW
— ANI (@ANI_news) June 28, 2014

Three storey residential building collapses in Tulsi Nagar area of Inder Lok (Delhi), rescue operations underway pic.twitter.com/LSO9wJWdgt
— ANI (@ANI_news) June 28, 2014

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+