Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সমকামী বিবাহের বিরোধিতা করেছে তিন রাজ্য, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

Same Sex Marriage: সমলিঙ্গ বিবাহ নিয়ে সাত রাজ্যের জবাব পাওয়া গিয়েছে। সুপ্রিম কোর্টকে এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার। গত কয়েকদিন ধরে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত বিশেষ বেঞ্চে সমলিঙ্গ বিবাহ সংক্রান্ত (Same Sex Marriage) মামলার শুনানি চলছে।

সেই মতো বুধবারও এই সংক্রান্ত মামলার শুনানি হয়। সওয়াল-জবাবেই সমলিঙ্গ বিবাহ নিয়ে সাত রাজ্যের জবাব মিলেছে বলেছে জানান সলিশিটর জেনারেল তুষার মেহতা। যদিও তিন রাজ্য অর্থাৎ রাজস্থান, অন্ধ্রপ্রদেশ এবং অসম সরকার এই ধরনের বিয়েকে আইনি স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে বিরোধীতা জানিয়েছেন।

সমকামী বিবাহ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য কোর্টে জানাল কেন্দ্র

পাশাপাশি মণিপুর, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ সরকার এই বিষয়ে আরেকটু সময় চেয়ে নিয়েছে। এই বিষয়ে আরও আলোচনা প্রয়োজন বলে মনে করছে এই তিন রাজ্য। মামলার শুনানিতে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় এই আইনজীবী। অন্যদিকে কেন্দ্রের চিঠির জবাবে রাজস্থানের সমকামী বিবাহ আইন স্বীকৃত দেওয়া হলে সমাজে ভারসাম্য নষ্ট হবে।

শুধু তাই নয়, পরিবার গঠনে প্রভাব পড়বে বলেও মনে করছে রাজস্থান সরকার। পাশাপাশি অসম সরকারের দাবি যে তাদের অনেক এমন আইন রয়েছে। ফলে বিবাহ আইন কার্যকর হলে সেখানে সংঘাত তৈরির আশঙ্কা করছে সে রাজ্য। আদালতে এই সংক্রান্ত মামলার শুনানিতে এমনটাই প্রধান বিচারপতির বেঞ্চকে জানিয়েছেন সলিশিটর জেনারেল তুষার মেহতা

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল সমস্ত রাজ্যকে চিঠি দিয়ে সমলিঙ্গ বিবাহ নিয়ে মতামত জানতে চায় কেন্দ্র। এমকি পরবর্তীতে তা হলফনামা আকারে আদালত জমা পর্যন্ত দেয় কেন্দ্র। আজ মামলার শুনানিতে মেহতা বলেন, আদালতকে আমরা আগেই অবগত করেছিলাম যে আমরা সমস্ত রাজ্যকে চিঠি দিয়ে এই বিষয়ে মতামত জানতে চাই।

সেই মতো সাত রাজ্য মণিপুর, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অসম, সিকিম এবং রাজস্থান থেকে চিঠির উত্তর এসেছে। যদিও তা এখানে পড়ছি না। তবে চিঠিগুলি রেকর্ডে রাখার আবেদন এদিন জানান সলিশিটর জেনারেল। বৃহস্পতিবারও এই সংক্রান্ত মামলার শুনানি হবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড়ের নেতৃত্বে বিশেষ বেঞ্চে।

বলে রাখা প্রয়োজন, গত শুনানিতে সমলিঙ্গ বিবাহ নিয়ে কেন্দ্র কমিটি গঠন করবে বলে শীর্ষ আদালতকে জানিয়ে ছিলেন তুষার মেহতা। মূলত সামাজিক সুবিধা দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখবে এই কমিটি। ক্যাবিনেট সেক্রেটারির নেতৃত্বে এই কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সলিশিটর জেনারেল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+