প্রতি মাসে ভারতে আসছে ৩টি রাফাল যুদ্ধবিমান, ২০২২ সালেই নতুন মেজাজে ফিরছে ভারতীয় বায়ুসেনা
প্রতি মাসে ভারতে আসছে ৩টি রাফাল যুদ্ধবিমান, ২০২২ সালেই নতুন মেজাজে ফিরছে ভারতীয় বায়ুসেনা
কয়েক মাস আগেই শর্ত মেনে ফ্রান্স থেকে ভারতে এসে পৌঁছায় রাফাল যুদ্ধ বিমান। চুক্তি অনুসারে মোট ৩৬টি বিমান আসার কথা থাকলেও প্রথম ধাপে ৫টি রাফাল যুদ্ধ বিমান আসে ভারতে। যা এখনও পর্যন্ত রাখা রয়েছে হরিয়ানার আম্বালা বিমান ঘাঁটিতে। সূত্রের খবর, এখন থেরে প্রতি মাসে তিনটি করে রাফাল যুদ্ধ বিমান আসবে ভারতে। সম্প্রতি ফ্রান্সের তরফে এই নতুন ঘোষণা করা হয়েছে।

২০২২ সালের আগেই এস য়াবে সমস্ত বিমান
আগামী তিন মাস একটানা চলবে এই কাজ। এর ফলে ২০২২ সালের আগেই মোট ৩৫ টি যুদ্ধবিমান পাবে ভারত। ৩৬ তম যুদ্ধ বিমানটি অবতরণ করবে ২০২২ সালের জানুয়ারিতে। এদিকে ইতিমধ্যেই ৪.৫ প্রজন্মের ২৬টি রাফাল যুদ্ধবিমান আম্বালা এয়ারবেসে রয়েছে। আরও তিনটি ডাসল্ট-নির্মিত যুদ্ধ বিমান ১৩ অক্টোবর জামনগর ঘাঁটিতে অবতরণ করবে বলে জানা যাচ্ছে। এই কাজে সাহায্য করবে সংযুক্ত আরব আমিরাতের মিড-এয়ার রিফুয়েলার। নভেম্বরে আরও তিনটি এবং ডিসেম্বরে আরও তিটি রাফাল যুদ্ধ বিমান ভারতীয় বায়ুসেনায় যোগ দিতে চলেছে বলে জানা যাচ্ছে।

কেন এত শক্তিশালী রাফাল
অন্যদিকে ৩৬তম রাফাল যুদ্ধ বিমানটি আগের প্রতিটা সংস্করণের থেকে অনেক উচ্চমানের হতে চলেছে বলে খবর। এমনকী এর মারণ ক্ষমতাও অনেকাংশে বেশি হতে চলেছে। ৩৬তম রাফালটিকে হ্যামার এয়ার টু গ্রাউন্ড, স্ক্যাল্প গ্রাউন্ড অ্যাটাকের জন্য বিশেষ ভাবে সক্ষম করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই যুদ্ধবিমানগুলি অধিক উচ্চতা সুনিপুন ভাবে অধিক পরিসরের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে সক্ষম। এমনকী শত শত মাইল দূর থেকেও শত্রু পক্ষের ডেরা ভেঙে তছনছ করে দিতে এর জুড়ি মেলা ভার।

চাপ বাড়ছে চিনের উপর
অন্যদিকে সমর বিশেষজ্ঞরা বলছেন সেনার এই নতুন সমরাস্ত্রের হাত ধরে অনেকটাই শক্তি বাড়তে চলেছে ভারতীয় সেনার। যার জেরে আকাশ যুদ্ধে এখন থেকে প্রতিবেশী 'শত্রু' চিন ও পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে থাকবে ভারত। এদিকে প্রায় ৭ হাজার কিলোমিটার পথ পেরিয়ে ফ্রান্স থেকে ভারতে আসছে একের পর এক রাফাল। যা নিয়ে উন্মদনার ছবি চোখে পড়চে সেনার অন্দরেও।

বিতর্কে রাফাল
প্রসঙ্গত উল্লেক্য, পারমাণবিক অস্ত্র বহন করতেও বিশেষ ভাবে সক্ষম এই রাফাল যুদ্ধবিমান। এমনকী এর মধ্যেই এয়ার-টু- এয়ার এবং স্কাল্প ক্রুইস ক্ষেপণাস্ত্রও রয়েছে। চলমান অবস্থায় নির্ভুল ভাবে নিশানায় আঘাত আনতে সিদ্ধহস্ত এই যুদ্ধ বিমান। এদিকে ফ্রান্স থেকে ভারতে ৩৬টি রাফালে বিমান বিক্রি করার পিছনে বড়সড় কেলেঙ্কারি হয়েছে স্পষ্ট দাবি করা হয়েছে একাধিক মিডিয়া রিপোর্টে। একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে প্রস্তুতকারক সংস্থা দাসো।












Click it and Unblock the Notifications