উত্তরপ্রদেশের পর এই বিজেপি শাসিত রাজ্যে অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর অভিযোগ

উত্তরপ্রদেশের পর এবার ছত্তিশগড়। ফের একবার বিজেপি শাসিত রাজ্যে উঠে এল সরকারি হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনা।

উত্তরপ্রদেশের পর এবার ছত্তিশগড়। ফের একবার বিজেপি শাসিত রাজ্যে উঠে এল সরকারি হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনা। অভিযোগ ছত্তিশগড়ের বি আর আম্বেদকার হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের বন্দোবস্ত না থাকার কারণেই ৩ সদ্যোজাত শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে এই ঘটনা ঘটে যায়। শিশুমৃ্ত্যুর ঘটনায় ছত্তিশগড়ের মুখ্য মন্ত্রী রমন সিং তদন্তের নির্দেশ দিলেও এনিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছেন তিনি।

যদিও হাসপাতালের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। হাসপাতালের দাবি অক্সিজেনের অভাবে শিশুমৃত্যু হয়নি। এদিকে, সেরাজ্যের স্বাস্থ্য পরিষেবা বিষয়ক দফতরের ডিরেক্টর জানিয়েছেন , যখনই হাসপাতালের অক্সিজেনের ঘাটতি সংক্রান্ত তথ্য চিকিৎসকরা পান, তখনই তাঁরা অ্যালার্ম বাজাতে শুরু করেন। এবং সঙ্গে সঙ্গে পৌঁছে যায় প্রয়োজনীয় অক্সিজেন।

উত্তরপ্রদেশের পর এই বিজেপি শাসিত রাজ্যে অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর অভিযোগ

ছত্তিশগড় সরকারের স্বাস্থ্য দফতরের ডিরেক্টর আর প্রসন্ন জানিয়েছেন, অক্সিজেনের কমতির কথা যখনই জানা গিয়েছে, তখনই তার যোগান যেন না কমে যায় তার ব্যবস্থা করা হয়। তবে শিশুমৃত্যু অক্সিজেনের কমতির কারণে হয়নি, তা হয়েছে শিশুদের অসুস্থতার কারণে।

হাসপাতালের তরফে গোটা ঘটনার জেরে , হাসপাতালের অক্সিজেন বিভাগের দায়িত্বে থাকা কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। সূত্রের খবর, ঘটনা চলাকালীন ওই ব্যাক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। সেখবর মিলতেই তড়িঘড়ি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাকে সাসপেন্ড করা হয়। গোটা ঘটনার জেরে সেরাজ্যের বিজেপি শাসিত রমন সিং সরকারের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এমাসে এর আগে অক্সিজেন পর্যাপ্ত না থাকার কারণে অন্তত ৭০ জন শিশু মারা যায় উত্তরপ্রদেশের গোরক্ষপুরের এক সরকারি হাসপাতালে । সেই ঘটনার জেরে প্রবল সমালোচনার মুখে পড়ে উত্তরপ্রদেশের বিজেপি শাসিত যোগী সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+