সাবধান!‌ কোভিডের নতুন উপসর্গ মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, জেনে নিন সেগুলি কী কী

সাবধান!‌ কোভিডের নতুন উপসর্গ মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে, জেনে নিন সেগুলি কী কী

‌যত সময় এগিয়ে চলেছে, করোনা ভাইরাস যেন তত জাঁকিয়ে বসছে ভারতে। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে করোনা ভাইরাসের তিনটে নতুন উপসর্গ সহ আরও কিছু উপসর্গের তালিকা প্রকাশ করা হয়েছে। যদিও চিকিৎসকরা জানিয়েছেন যে নতুন কেসের ক্ষেত্রেই এই তিন উপসর্গ পরিলক্ষিত হচ্ছে। তবে এই উপসর্গগুলিকে হেলাফেলা না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়া দরকার। হায়দরাবাদের চেস্ট এবং কিং কোটি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন যে নতুন লক্ষণগুলি রোগ নির্ণয় এবং চিকিৎসা প্রক্রিয়াটি বিলম্বিত করছে।

নতুন উপসর্গগুলি কি কি

নতুন উপসর্গগুলি কি কি

১) কংজানক্টিভিটিস‌

২)‌ বমি বমি ভাব

৩)‌ডায়রিয়া

বাকি উপসর্গগুলি হল

বাকি উপসর্গগুলি হল

এটা নিয়ে করোনা ভাইরাসের মোট উপসর্গের সংখ্যা দাঁড়িয়েছে ১২-তে। বাকিগুলি হল।

৪) শরীর ঠাণ্ডা হয়ে যাওয়া

৫)‌ পেশিতে বেদনা

৬)‌ মাথাব্যাথা

৭)‌ গলায় ব্যাথা

৮)‌ গন্ধ ও স্বাদ হারিয়ে ফেলা

৯)‌ শ্বাসকষ্ট

নতুন উপসর্গ বিভ্রান্তি সৃষ্টি করছে

নতুন উপসর্গ বিভ্রান্তি সৃষ্টি করছে

চিকিৎসকদের মতে, নতুন লক্ষণগুলি দেখা দিলেই চিকিৎসার প্রয়োজন রয়েছে। তবে নতুন বা পুরনো এর মধ্যে শরীরে কোনও উপসর্গ দেখা দিলেই বুঝবেন সেই ব্যক্তির চিকিৎসার দরকার। করোনা ভাইরাসের সাধারণ উপসর্গগুলি হল সর্দি-কাশি, জ্বর ও শ্বাসপ্রশ্বাসের কষ্ট। তবে রোগীদের ক্ষেত্রে আগের মতো এই উপসর্গগুলি উল্লেখ করা হচ্ছে না, যখন নতুন লক্ষণগুলি বিভ্রান্তি সৃষ্টি করছে।

কিছু কিছু চিকিৎসকদের মতে নোভেল করোনা ভাইরাস বেঁচে থাকার জন্য মরশুম অনুযায়ী তার জিনোমিক পরিকাঠামো পরিবর্তন করছে।

নতুন উপসর্গগুলি আরও ভয়ানক

নতুন উপসর্গগুলি আরও ভয়ানক

নতুন এক রিপোর্টে এক শীর্ষ চিকিৎসক বলেছেন, ‘‌এই কেসগুলি খাদ্যে বিষক্রিয়া এবং মরশুম পরিবর্তনের কারণে পেট খারাপ হওয়ার কারণ হিসাবে উপস্থাপিত হয়। তবে এই ভাইরাস যা ফুসফুসের পরিবর্তে প্রথমে গ্যাস্ট্রো-অন্ত্রের ট্র্যাক আক্রমণ করে। যার কারণে ডায়রিয়া ও শরীরে জলের অভাবে বমি বমি ভাবের সৃষ্টি হয়। এরপর এটি শরীরকে দুর্বল, অক্সিজেনের স্তর কমে যাওয়া, রক্তচাপ কম, সুগার কমিয়ে দেওয়া ও হঠাৎ মৃত্যুর মুখেও ঠেলে দেয়।'‌ এই রিপোর্টে আরও বলা হয়েছে যে ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত হাসপাতালের ৬৭টি কেস পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে যে হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই ৩০ জনের মৃত্যু হয়েছে এবং তাদের উপসর্গগুলি সাধারণ করোনা ভাইরাসের মতো ছিল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+