কাশ্মীরে ফের গুলির লড়াই, পুলওয়ামায় সেনা সংঘর্ষে তিন লস্কর জঙ্গি খতম

পুলওয়ামায় সেনা সংঘর্ষে ফের তিন লস্কর জঙ্গি নিকেশ হয়েছে বলে খবর। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে।

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সেনা সংঘর্ষে ফের তিন লস্কর জঙ্গি নিকেশ হয়েছে বলে খবর। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে। রাতে মোট ৬ ঘণ্টারও বেশি সময় ধরে লড়াই চালিয়ে এই তিন জঙ্গিকে খতম করেছে সেনা।

এনকাউন্টার শুরু হয় পুলওয়ামার কাকাপোরা এলাকায়। গোয়েন্দা সূত্রে খবর ছিল স্থানীয় তিন যুবক সদ্য লস্কর ই তৈবা জঙ্গি গোষ্ঠীতে যোগ দিয়েছে। এবং তারা ঘনবসতি এলাকার একটি বাড়িতে আশ্রয় নিয়েছে।

কাশ্মীরে ফের গুলির লড়াই, পুলওয়ামায় খতম তিন লস্কর জঙ্গি

পুলওয়ামা এলাকার বহু যুবকই দলে দলে গিয়ে জঙ্গি গোষ্ঠীতে নাম লেখাচ্ছে বলে খবর রয়েছে। সেজন্য বহুদিন ধরেই এই এলাকা পুলিশ ও নিরাপত্তারক্ষীদের বিশেষ নজরে রয়েছে। এখানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও জঙ্গিদের শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে।

নিহত জঙ্গিদের পরিচয় পাওয়া গিয়েছে বলে সেনা সূত্রে খবর। এই ঘটনায় লস্কর জঙ্গিদের বড় ধাক্কা দেওয়া গিয়েছে বলেও মনে করা হচ্ছে। কারণ কয়েকদিন আগেই লস্কর কম্যান্ডার জুনেইদ মাত্তু অনন্তনাগে সেনা এনকাউন্টারে নিহত হয়েছে। এরপর এদিন ফের তিন জঙ্গিকে মারল সেনা।

প্রসঙ্গত, বুধবার উত্তর কাশ্মীরের বারামুল্লার সোপোরে এলাকায় দুই জঙ্গিকে এনকাউন্টারে খতম করেছে নিরাপত্তাবাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+