জম্মু ও কাশ্মীর পুলিশের সাফল্য! গ্রেফতার থানায় হামলায় অভিযুক্ত ৩ জৈশ জঙ্গি

জম্মু ও কাশ্মীর পুলিশের সাফল্য। শুক্রবার শ্রীনগরে থানায় হামলায় অভিযুক্ত তিন জৈশ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ।

জম্মু ও কাশ্মীর পুলিশের সাফল্য। শুক্রবার শ্রীনগরে থানায় হামলায় অভিযুক্ত তিন জৈশ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রীনগরের এসএসপি হাসিব মুঘল জানিয়েছে চানাপোরায় হামলার ঘটনায় এদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া তিন জঙ্গি হল, মুস্তাক, জুনেইদ এবং লাতিফ। এই হামলায় এক পুলিশকর্মী আহত হয়েছিলেন। অভিযুক্তরা রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল বলেও জানিয়েছেন তিনি।

জম্মু ও কাশ্মীর পুলিশের সাফল্য! গ্রেফতার থানায় হামলায় অভিযুক্ত ৩ জৈশ জঙ্গি

চানাপোরায় হামলার পরেই ডিজিটাল এভিডেন্স জোগার করা হয়েছিল বলে জানিয়েছেন সিনিয়র পুলিশ সুপার। অভিযুক্তরা পুলিশের রাডারে চলে আসে। তাদেরকে ধরার পর জিজ্ঞাসাবাদ চলতে থাকে। এদের একজন হামলার কথা স্বীকার করে নিয়ে বিস্তারিত তথ্য দেয় বলে জানিয়েছেন তিনি। পুলিশ আাধিকারিক বলেন, তিনজন চানাপোরায় গিয়েছিল একটি মোটর সাইকেলে। থানা থেকে কিছুটা দূরে সেটি পরিত্যাগ করে।

জুনেইদ পাসপোর্ট ভেরিফিকেশনের অবস্থান জানার অজুহাতে থানায় ঢোকে। সে দেখে যায় পুলিশ কীভাবে প্রহরারত অবস্থায় রয়েছে। এরপর অপর সঙ্গী মুস্তাককে সঙ্গে নিয়ে ফের থানার কাছে যায়। মুস্তাকের মাথায় তখন হেলমেট ছিল। মুস্তাকই রিভলবার থেকে প্রহরীর ওপর গুলি চালায়। ওই ঘটনায় আহত প্রহরীর চিকিৎসা চলছে সৌরার
এসকেআইএমএস হাসপাতালে। জৈশ-এর সংস্পর্শে আসা মুঘল ও মুস্তাক কাশ্মীর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বলে জানা গিয়েছে। গত প্রায় একবছর ধরে পুলওয়ামার
সমীরের সংস্পর্শে রয়েছে। ওই সমীরের নির্দেশেই তারা অস্ত্র লুট করতে গিয়েছিল শ্রীনগরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+