নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম তিন হিজবুল জঙ্গি, পুলওয়ামায় বাড়ছে অনুপ্রবেশের চেষ্টা
পুলওয়ামায় সেনা ও নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম তিন জঙ্গি। মৃতদের নাম জাহাঙ্গির রফিক ওয়ানি, রাজা উমর মকবুল ভাট ও উজের আমিন ভাট। এরা তিন জনেই হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে জানা গিয়েছে। প্রসঙ্গত কয়েকদিন আগেই এই ত্রালেই তিন জইশ জঙ্গিকে খতম করেছিল নিরাপত্তারক্ষীরা। জানা গিয়েছে যে পুলওয়ামা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা বাড়িয়েছে জঙ্গিরা। এই বিষয়ে কড়া নজর রাখছে সেনা।

ভোররাতে শুরু হয় সেনা ও জঙ্গিদের গুলির লড়াই
আজ ভোররাতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার ত্রালে সেনা ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে। শেষমেশ জাহাঙ্গির, রাজা ও উজের নামে তিন জঙ্গি খতম হয়। এরা সকলেই আনসার গাজ়ওয়া উল হিন্দ জঙ্গি সংগঠনের সদস্য। এলাকায় আরও জঙ্গিদের উপস্থিতির আশঙ্কায় তল্লাশি অভিযান জারি রেখেছে সেনা৷

একাধিক নাশকতায় যুক্ত ছিল এই জঙ্গিরা
ত্রালে হিজবুল মুজাহিদিন কমান্ডার হামাদ খানের দ্বিতীয় কমান্ডর ছিলেন জাহাঙ্গীর রফিক ওনি। সূত্র বলছে যে, জাহাঙ্গীর ২০২০ সালের জানুয়ারিতে হামাদের মৃত্যুর কয়েকদিন আগে আনসার গাজওয়াত-উল-হিন্দ-এ যোগ দিয়েছিল। সন্ত্রাসবাদী দলটি ২০১৯ সালের নভেম্বরে মেহরাজউদ্দিন জারগারে সাধআরণ জনগণের উপর হামলা চালিয়েছিল। এছাড়া ২০২০ সালের ফেব্রুয়ারিতে গোলাম নবী মীর নামক এক ব্যক্তি সহ একটি ট্রাকে অগ্নিসংযোগ সহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।

সন্ত্রাসীদের অনুপ্রবেশ মোকাবিলা করতে প্রস্তুত ভারতীয় সেনা
এদিকে কাশ্মীর-ভিত্তিক এক্সভি কর্পসের স্ট্র্যাটেজিক কমান্ডর লেফটেন্যান্ট জেনারেল কনওয়াল জিৎ সিং ধীলন মঙ্গলবারই দাবি করেছেন যে পাকিস্তান-অধিকৃত-কাশ্মীর সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপের মুক্তাঞ্চল হলেও পকিস্তান সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঘটাতে আর সক্ষম হবে না। পাকিস্তান সেনাবাহিনীর দ্বারা এই প্রচেষ্টা জারি থাকলেও ভারত তা কড়া হাতে মোকাবিলা করতে প্রস্তুত আছে।

কাশ্মীরিদের সঙ্গে পরামর্শ করেই এগোচ্ছে সেনা
লেফটেন্যান্ট জেনারেল কনওয়াল জিৎ সিং ধীলন বলেন, 'কাশ্মীর উপত্যকায় শান্তি বজায় রাখতে সুরক্ষা বাহিনী প্রস্তুত আছে। আমরা নাগরিক সমাজের পরামর্শদাতা-সহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে চলছি।' লেফটেন্যান্ট জেনারেল ধীলন গত বছরের ফেব্রুয়ারিতে স্ট্র্যাটেজিক কমান্ডার হিসেবে যোগ দিয়েছিলেন। এবার তিনি দিল্লির সেনা সদর দফতরে এক পদে যোগ দেবেন।












Click it and Unblock the Notifications