গুজরাতের স্কুলে ভয়াবহ অগ্নিকান্ড, মৃত তিন ছাত্রী

গুজরাতের স্কুলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় প্রাণ গেল তিন ছাত্রীর। শুক্রবার রাতে গুজরাতের প্রাণসলায় রাষ্ট্রকথা শিবিরে আগুন লাগে। রাজধানী গান্ধীনগর থেকে এটি ৩৬০ কিলোমিটার দূরে।

কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকলের বহুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে।

জানা গিয়েছে, শ্রী বেদিক মিশন ট্রাস্ট দশদিনের যুব ক্যাম্পের আয়োজন করেছিল প্রাণসলায়। গত ১৮ বছর ধরেই এই শিবির আয়োজিত হচ্ছে। জাতীয় ঐক্য, সংহতি, ধর্মীয় সম্প্রীতি, মার্শাল আর্টসের মতো নানা বিষয়ে এখানে শিশুদের শেখানো হয়।

এবছর রাষ্ট্রকথা শিবিরে ৮ থেকে ১৮ বছর বয়সী ১৬ হাজার শিশু অংশ নিয়েছিল। শুক্রবার রাতে সেখানেই মর্মান্তিক ঘটনায় তিনজনের প্রাণ গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+