কাশ্মীরে ২৪ ঘণ্টায় টানা ৩টি এনকাউন্টার! গুলির লড়াইয়ে নিকেশ ৪ জঙ্গি

গোটা কাশ্মীর জুড়ে চলছে সেনার জঙ্গি দমন অভিযান। কাশ্মীরের বদগামে শুক্রবার সকালে জইশ জঙ্গির খোঁজে শুরু হয় সেনার তল্লাশি অভিযান।

গোটা কাশ্মীর জুড়ে চলছে সেনার জঙ্গি দমন অভিযান। কাশ্মীরের বদগামে শুক্রবার সকালে জইশ জঙ্গির খোঁজে শুরু হয় সেনার তল্লাশি অভিযান। এটিই ছিল ২৪ ঘণ্টায় কাশ্মীরে তৃতীয় এনকাউন্টার।

কাশ্মীরে ২৪ ঘণ্টায় টানা ৩টি এনকাউন্টার! গুলির লড়াইয়ে নিকেশ ৪ জঙ্গি

৩ টি পর পর এনকাউন্টারে কাশ্মীরে এপর্যন্ত নিকেশ করা হয়েছে মোট ৪জনকে, তার মধ্যে রয়েছে ২ জইশ জঙ্গি। আহত হয়েছেন ভারতীয় সেনার ৫ জন জওয়ান। মৃত জঙ্গিদের কাছ থেকে মার্কিন নির্মিত উচ্চমানের স্নিপার রাইফেল উদ্ধার হয়েছে। সূত্রের দাবি, জঙ্গিদের মধ্যে একজন বিদেশী বলে জানা গিয়েছে।

এদিন বদগামের পারিগামে যৌথবাহিনী জঙ্গি দমনে তল্লাশি অভিযানে আসে। সেখানে সেনা ও সিআরপিএফ জওয়ানরা মিনিটের মধ্যে ঘিরে ফেলে এলাকা। আগে থেকেই সেখানে জঙ্গিদের অবস্থানের খবর ছিল। এরপরই শুরু হয় দু'পক্ষের গুলির লড়াই। এরপর সোপিয়ানের জঙ্গলেও চলে জঙ্গি দমনের অভিযান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+