দিল্লির বহুতলে ভয়াবহ আগুন, মৃত ৩ , আহত ১০

দিল্লির মোহন পার্ক এলাকায় একটি বহুতলে ভয়াবহ আগুন লেগে যায়। ভয়াবহঅগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আগুন লাগার ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন ।

নয়াদিল্লি, ২ নভেম্বর : দিল্লির মোহন পার্ক এলাকায় একটি বহুতলে ভয়াবহ আগুন লেগে যায়। ভয়াবহঅগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আগুন লাগার ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন । এদের প্রত্যেকের অবস্থাই গুরুতর। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুন লাগার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যায় দমকল বাহিনী। আগুন নেভানোর পাশাপাশি বহুতলের ভিতরে কেউ আটকে রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার কারণ এখনও পরিষ্কার না হলেও মনে করা হচ্ছে শর্ট শার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

দিল্লির বহুতলে ভয়াবহ আগুন, মৃত ৩ , আহত ১০

বহুতলের নীচে পার্কিং লটে একাধিক বিদ্যুৎচালিত রিকশা রাখা ছিল। সেখান থেকেই শর্ট শার্কিট থেকে আগুন লেগে যায় বলে দমকল বাহিনীর কর্মীরা প্রাথমিকভাবে মনে করছেন। কিন্তু এই বহুতলটিতে কোনও অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। বহুতেলর নীচে রাখা রিকশাগুলিও এদিন আগুনে সম্পূর্ণ পুড়ে যায়।

দমকল বাহিনীর দীর্ঘক্ষনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বিল্ডিং এর ভিতরে কোথাও কেউ আহত অবস্থায় এখনও আটকে রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী অচৈতন্য অবস্থায় বিল্ডিং এর ভিতর থেকে আরও কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে দমকল বাহিনী। এদের প্রত্যেককেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+