কাশ্মীরে তিন সিআরপিএফ জওয়ানকে গুলি করে খুন
তিন সিআরপিএফ জওয়ানকে গুলি করে খুন করল আর এক জওয়ান। ঘটনাটি ঘটেছে কাশ্মীরের উধমপুরে সেনা ঘাঁটিতে। এই ঘটনায় এক জওয়ান গুরুতর আহত হয়েছে বলেও খবর। এই আহত জওয়ানই তিনজনের ওপরে নির্বিচারে গুলি চালায়।
তিন সিআরপিএফ জওয়ানকে গুলি করে খুন করল আর এক জওয়ান। ঘটনাটি ঘটেছে কাশ্মীরের উধমপুরে সেনা ঘাঁটিতে। এই ঘটনায় এক জওয়ান গুরুতর আহত হয়েছে বলেও খবর। এই আহত জওয়ানই তিনজনের ওপরে নির্বিচারে গুলি চালায়।

সিআরপিএফের ১৮৭ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন সকলে। উধমপুরের বাত্তাল বালিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। আচমকাই অভিযুক্ত গুলি ছুঁড়তে শুরু করে। পরে নিজেও আহত হয়। তাকে উধমপুরের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
J&K: 3 CRPF personnel of 187th battalion shot dead by another jawan at battalion's headquarters in Udhampur's Battal Ballian earlier tonight. Harinder Kumar, Commandant 187th Battalion CRPF says, "3 jawans have died, the one who shot them dead is critically injured." pic.twitter.com/bIhHLOPwQs
— ANI (@ANI) 20 March 2019
গত ফেব্রুয়ারিতে সিআরপিএফ জওয়ানদের ওপরে আত্মঘাতী হামলা হয়। তাতে ৪০ জনের বেশি জওয়ান শহিদ হন। সেই জঙ্গি হামলার দায় স্বীকার করে জঈশ ই মহম্মদ জঙ্গি সংগঠন। এদিনের ঘটনা কেন ঘটল তার তদন্ত শুরু হয়েছে।

Click it and Unblock the Notifications