Manipur: ফের উত্তেজনা মণিপুরে, জিরিবামে গুলির লড়াইয়ে জখম ৩ জওয়ান
মণিপুরে অশান্তি কিছুতেই থামছে না। জিরিবাম আবার উত্তপ্ত হয়ে উঠেছে। সেখানে গুলি চালানোর ঘটানায় আহত হয়েছেন তিন সিআরপিএফ জওয়ান। তিন কমান্ডোর গায়েই গুলি লেগেচে বলে জানা গিয়েছে।
জিরিবাম এলাকায় টহল দিচ্ছিল সিআরপিএফের জওয়ানরা। তখনই অতর্কিতে আততায়ীরা গুলি চালায় বলে জানা গিয়েছে। তিন সিআরপিএফ জওয়ানের গায়ে গুলি লাগে। যে তিন জওয়ান আহত হয়েছেন তার মধ্যে একজন বিহারের বলে জানা গিয়েছে। তার কপালে গুলি লেগেছে বলে জানা গিয়েছে।

হাসপাতালে নিয়ে আসার পর তাঁকে মৃত বলে জানানো হয়। জওয়ানদের গাড়ি চালাচ্ছি লেন তিনি। সকাল সাড়ে ১১ টা নাগাদ এই গুলির লড়াই শুরু হয়েছিল। ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী বীরেণ সিং। জএওয়ানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
মণিপুরে অশান্তি কিছুতেই থামছে না। কয়েকদিন আগে বিরোধী দলনেতা হিসেবে মণিপুরে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে ত্রাণ শিবিরে থাকা বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন তিনি। সেখানে ত্রাণ শিবিরে রাহুল গান্ধীকে দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন অনেকেই। কেউ সজন হারিয়েছেন। কেই চরম ভাবে নির্যাতিতা হয়েছেন। কেউ যানেন না পরিবারের লোকেরা কোথায় রয়েছেন।
মণিপুর ঘুরপে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেখানে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন রাহুল গান্ধী। এভাবে হিংসা চলতে দেওয়া যায় না বলে জানিয়েছিলেন রাহুল। গত কয়েক মাস ধরে অশান্ত হয়ে রয়েছে মণিপুর। মেইতেইদের সংরক্ষণ দেওয়ার পরেই কুকি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ তৈরি হয়েছিল।












Click it and Unblock the Notifications