দেশে ধর্ষণ রুখতে গরু-পুজো ! হায়দরাবাদের 'বালাজি' মন্দির খবরে

দেশে ক্রমেই বেড়ে চলেছে ধর্ষণের ঘটনা। ক্রমেই উঠে আসছে একের পর এক নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন । আর এমন এক আবহে হায়দরাবাদে চিলকুর বালাজি মন্দিরে প্রার্থনা করা হল ধর্ষণ কমানোর আর্জি নিয়ে।

দেশে ক্রমেই বেড়ে চলেছে ধর্ষণের ঘটনা। ক্রমেই উঠে আসছে একের পর এক নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন । আর এমন এক আবহে হায়দরাবাদে চিলকুর বালাজি মন্দিরে প্রার্থনা করা হল ধর্ষণ কমানোর আর্জি নিয়ে। সেই প্রার্থনা আর পুজো উঠে এলো খবরে।

দেশে ধর্ষণ রুখতে ৩টি গরুকে ঘিরে পুজো ! হায়দরাবাদের বালাজি মন্দির খবরে

দেশে নারী নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। শিশুদের একের পর এক ধর্ষণের ঘটনা ঘিরে প্রশাসনের তরফে কড়া শাস্তির বিষয়ে সতর্কতা জারি হলেও, লাভের লাভ কিছুই হয়নি। তবে হায়দরাবাদের চিলকুর বালাজি মন্দিরের পুরহিতের বিশ্বাস , সেই মন্দিরে ৩ টি গরু, মন্দিরের গর্ভগৃহকে প্রদক্ষিণ করলেই দেশ থেকে মুছে যাবে ধর্ষণের মতো ঘটনা। আর সেই জন্যই এদিন আয়োজন করা হয়েছিল এক বিশেষ পুজোর।

মন্দিরের পুজারির দাবি, বর্তমানে পশ্চিমি পড়াশোনার প্রভাবে ভারতের ধর্ষণের সংখ্যা বেড়ে যাচ্ছে। এর আগে দেশ পুরনো শিক্ষায় চলছিল, যা বিশ্বের প্রাচীনতম শিক্ষা ব্যবস্থা ছিল, যাকে বিশ্ব সমাদর করত। আর সেই শিক্ষা ব্যবস্থার সময়ে কখনও ধর্ষণের মতো 'খবর' উঠে আসেনি। তাই এমন পরিস্থিতিতে এই বিশেষ পুজোর আয়োজন বলে দাবি করেছেন মন্দিরের পূজারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+