এইডস ও ম্যালেরিয়া ওষুধের সংমিশ্রণেই রাজস্থানে সেরে উঠলেন কোভিড–১৯–এর তিনজন
এইডস ও ম্যালেরিয়া ওষুধের সংমিশ্রণেই রাজস্থানে সেরে উঠলেন কোভিড–১৯–এর তিনজন
করোনা ভাইরাসে আক্রান্ত ১১৩ জন ও মৃতের সংখ্যা দুই। ধীরে ধীরে এই মহামারি সংক্রামক দেশকে নিজের গ্রাসে নিয়ে নিচ্ছে। রাজ্য সরকারগুলিও নতুন করোনা আক্রান্তের খোঁজ পেলেই সেই রোগীদের চিকিৎসা শুরু করতে বিলম্ব করছে না। করোনা ভাইরাসের প্রকোপের বাজারে যখন সকলেই ভয়ে তটস্থ হয়ে রয়েছে, তখন রাজস্থানের জয়পুরের সাওয়াই মানসিং হাসপাতাল আশার আলো দেখালো।

সাফল্য এসএমএস হাসপাতালের
১৬ মার্চ এই হাসপাতালের পক্ষ থেকে জানা গিয়েছে যে চার জনের মধ্যে যে তিনজনের শরীরে পজিটিভ কোভিড-১৯-এর উপসর্গ দেখা গিয়েছিল তাঁরা এখন সুস্থ রয়েছেন। এই হাসপাতালের চিকিৎসকরা ম্যালেরিয়া, এইচআইভি এবং সোয়াইন ফ্লু ওষুধের সংমিশ্রণে রোগীদের চিকিৎসা করেছেন বলে জানা গিয়েছে। স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত প্রধান সচিব রোহিত কুমার সিং জানান, ওই তিন রোগীদের দিনে দু'বার ২০০এমজি করে লোপিনাভির ও ৫০এমজি করে রিটোনাভিরের ডোজ দেওয়া হয়েছিল। রোগীদের এগুলি ছাড়াও ওসেলটামিভির এবং ক্লোরোকুইনও দেওয়া হয়েছিল। এটি পূর্বের ইনফ্লুয়েঞ্জার চিকিৎসার জন্য ব্যবহৃত ড্রাগ এবং পরে ম্যালেরিয়ার বিরুদ্ধে সাধারণত ব্যবহৃত হয়।

তিনজনই সুস্থ
৬৯ বছরের ইতালিয় নাগরিক ও তাঁর ৭০ বছরের স্ত্রী এবং ৮৫ বছরের জয়পুরের বাসিন্দার দেহে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়। চিকিৎসার পর ওই তিনজনকে তিনবার পরীক্ষা করা হয়। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে। যদিও এখনও তিনজনকে হাসপাতাল থেকে ছাড়া হয়নি। দু'জন পুরুষকে জয়পুরের হাসপাতালেই নজরবন্দী রাখা হয় এবং মহিলাকে রাজস্থান ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সে রাখা হয়েছে। ২৪ বছরের স্প্যানিশ নাগরিকের চিকিৎসা চলছে এসএমএস হাসপাতালে।

মুখ্যমন্ত্রীর অভিনন্দন
এসএমএস হাসপাতালের সাফল্যের পর রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট টুইটারে চিকিৎসকদের অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রকের উপদেশকে আরও একবার মনে করিয়ে দিয়ে জানান যে জনবহুল এড়িয়া ও বড় সমাগমের জায়গা এড়িয়ে চলার জন্য।

কি ওষুধ ব্যবহার করা হয়েছিল
এইচআইভির জন্য সাধারণত ব্যবহার করা হয় লোপিনাভির ও রিটোনাভির। এই দুই ওষুধের ডোজ ব্যবহার করা হয়েছিল ৫৪ বছরের দক্ষিণ কোরিয়ার এক ব্যক্তির শরীরেও এবং তিনি বেশ দ্রুত সুস্থ হয়ে উঠেছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছিল যে এই দু'টি ওষুধের উপকারিতা কিছু থাকলেও থাকতে পারে করোনা ভাইরাস নিরাময়ে। ক্লোরোকুইন ব্যবহার করা হয় ম্যালেরিয়ার জন্য। এই ওষুধটি ৭০ বছর ধরে অত্যন্ত নিরাপদের সঙ্গে ব্যবহার হচ্ছে। তবে চিকিৎসা চলাকালীন এটা প্রমাণিত হয়েছে যে কোভিড-১৯-এর চিকিৎসায় এই ওষুধ বেশ কার্যকর। বর্তমানে এখনও এই রোগের প্রতিষেধক তৈরি হয়নি। তাই রাজস্থানের চিকিৎসকদের দেখানো পথে দেশের অন্য চিকিৎসকরাও হাঁটতেই পারেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications