মালদায় সংঘর্ষে আহত ৩ কং কর্মী

পুলিশসূত্রের খবর অনুযায়ী, দেওয়াল লেখা নিয়ে দুই রাজনৈতিক দলে ঝগড়ার সূত্রপাত। আর এই ঝগড়াই সংঘর্ষে পরিণত হয়। চলতে থাকে গুলির লড়াই। বোমা ছোড়াও হয়। এই ঘটনায় ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের পরিবারের দাবি, আহতরা সকলেই কংগ্রেস। তৃণমূল কংগ্রেসর লোকজন এদের উপর হামলা করে। আহতদের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
অন্যদিকে, বাসন্তীতে আরএসপি কর্মী ও তাঁর মেয়ে এবং স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। দলের পতাকা লাগানো নিয়ে ঝামেলার সূত্রপাত। আরএসপি নেতার নাম মাহরুফ সর্দার।
যদিও তৃণমূলের তরফে এ অবিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের দাবী, দলের পতাকা লাগানো নয়, সম্পত্তির সমস্যা নিয়েই দুটদলের মারামারি হয়, তাতেই জখম হয়েছেন ওই ৩ জন।












Click it and Unblock the Notifications