বাসস্ট্যান্ডে জঙ্গিদের গ্রেনেড হামলা, শ্রীনগরের কাছে ত্রালে মৃত ৩
শ্রীনগরের কাছে ত্রালে গ্রেনেড হামলায় মৃত ৩। মন্ত্রী নঈম আখতারের কনভয় লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। ঘটনায় মন্ত্রীর গাড়ির চালক আহত হয়েছেন
শ্রীনগরের কাছে ত্রালে গ্রেনেড হামলায় মৃত ৩। মন্ত্রী নঈম আখতারের কনভয় লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। ঘটনায় মন্ত্রীর গাড়ির চালক আহত হয়েছেন

বৃহস্পতিবার বেলা ১১. ৪৫ নাগাদ এই জঙ্গি হামলা হয় শ্রীনগর থেকে ২৫ মাইল দক্ষিণে ত্রালে। ভিড় বাসস্ট্যান্ডের কাছ দিয়েই যাচ্ছিলেন জম্মু-কাশ্মীরের পূর্তমন্ত্রী নঈম আখতার। সেখানে একটি অনুষ্ঠানের উদ্বোধনে গিয়েছিলেন মন্ত্রী। তাঁর কনভয় লক্ষ্য করেই দুটি গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। ঘটনায় ৪ জন সাধারণ মানুষ, ১০ পুলিশকর্মী এবং ৭ সিআরপিএফের জওয়ান আহত হয়েছেন। আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এলাকায় সাধারণ মানুষের উপস্থিতি বেশি থাকায় সহজেই পালিয়ে যায় জঙ্গিরা। ঘটনার পরই এলাকায় বাড়তি নিরাপত্তা বাহিনী পাঠানো হয়। এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে নিরাপত্তাবাহিনী।












Click it and Unblock the Notifications