এবার আন্দামানে তিনটি দ্বীপের নাম বদল করছেন নরেন্দ্র মোদী নিজেই
কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের তিনটি দ্বীপের নাম বদলে ফেলছে।
কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের তিনটি দ্বীপের নাম বদলে ফেলছে। রস আইল্যান্ড নাম বদলে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ড, নীল আইল্যান্ড নাম বদলে হচ্ছে শহিদ দ্বীপ ও হ্যাভলক আইল্যান্ড নাম বদলে হচ্ছে স্বরাজ দ্বীপ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৩০ ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে যাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর আন্দামানে পা রাখার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে। সেদিনই তিনি তিনটি দ্বীপের নাম বদলের ঘোষণা করবেন।
নেতাজি ১৯৪৩ সালের ৩০ ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে জাতীয় পতাকা উত্তোলন করেন। ব্রিটিশ শাসন থেকে মুক্ত প্রথম এলাকা হিসাবে পোর্ট ব্লেয়ারকে চিহ্নিত করেছিলেন তিনি। সেইসময়ই নেতাজি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে শহিদ ও স্বরাজ দ্বীপ বলে আখ্যা দেন।
২০১৭ সালের মার্চ মাসে বিজেপি নেতা এলএ গণেশন আন্দামানের নাম বদলের প্রস্তাব দেন। গত নভেম্বরে বাংলা বিজেপির সহ সভাপতি তথা নেতাজির আত্মীয় চন্দ্র কুমার বসু আন্দামানের নাম বদলের প্রস্তাব দেন। তারপরই কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে।












Click it and Unblock the Notifications