কাশ্মীরে অপহৃত পুলিশকর্মীদের তিনজনের দেহ উদ্ধার, নিখোঁজ একজন
সোপিয়ানে বাড়ি থেকে অপহৃত চার পুলিশ কর্মীর মধ্যে তিনজনের দেহ উদ্ধার হয়েছে। এঁদের মধ্যে দুজন এসপিও ও একজন সাধারণ পুলিশকর্মী। আর একজন এসপিও এখনও নিখোঁজ রয়েছেন।
সোপিয়ানে বাড়ি থেকে অপহৃত চার পুলিশ কর্মীর মধ্যে তিনজনের দেহ উদ্ধার হয়েছে। এঁদের মধ্যে দুজন এসপিও ও একজন সাধারণ পুলিশকর্মী। আর একজন এসপিও এখনও নিখোঁজ রয়েছেন। তাঁকে হিজবুল জঙ্গিরা খুন করে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

এদিন সকালে তিনজন স্পেশাল অফিসার ও একজন পুলিশ কর্মীকে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান থেকে অপহরণ করে জঙ্গিরা। কারপান গ্রামে পুলিশের বাড়িতে ঢুকে টেনে বের করে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত পুলিশ কর্মীরা হলেন ফিরদৌস আহমেদ কুচে, কুলদীপ সিং, নিসার আহমেদ ধোবি ও ফয়াজ আহমেদ ভাট।
Jammu & Kashmir: Three policemen who were kidnapped by terrorists in south Kashmir's Shopian, found dead pic.twitter.com/egG7h10ozy
— ANI (@ANI) September 21, 2018
স্যোশাল মিডিয়ায় হিজবুল মুজাহিদিন জঙ্গিদের একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে পুলিশ ও নিরাপত্তারক্ষীদের পদত্যাগ করতে বলা হয়। অথবা খুন করার হুমকি দেওয়া হয়। পদত্যাগ করে তার প্রমাণ ইন্টারনেটে দিতে বলা হয়। যারা তা করবেন না, তাদের পরিবারকে খুনের হুমকিও দেওয়া হয়। দুই মিনিটের ভিডিওয় হিজবুল জঙ্গিরা রীতিমতো হুমকি দিয়েছে। মনে করা হচ্ছে ভিডিও-র পিছনের কণ্ঠস্বর হিজবুলের মুখপাত্র উমর ইবন খৈতাবের। তারপরই এদিন চারজন পুলিশকর্মীর নিখোঁজ ও খুনের ঘটনা সামনে এসেছে।
গত মাসে পুলিশ ও সেনা পরিবারের নয়জনকে অপহরণ করা হয়। সোপিয়ান, কুলগাম, অনন্তনাগ ও অবন্তীপোরা এলাকায় ঘটনা ঘটে। হিজবুল প্রধান সঈদ সালাহউদ্দিনের ছেলেকে গ্রেফতারের বদলা হিসাবে এই অপহরণ করে জঙ্গিরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications