পাঞ্জাবে ভোটের আগে উদ্ধার লাখ লাখ অস্ত্র
পাঞ্জাবে ভোটের আগে উদ্ধার লাখ লাখ অস্ত্র
সামনেই পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। তার আগে প্রচুর অস্ত্র উদ্ধার করল পুলিশ। জমা রাখা হল ৩ লক্ষ ৫৪ হাজার ৭৫টি অনুমতি প্রাপ্ত অস্ত্র। রাজ্যে নির্বাচনী বিধি চালু হয়ে গিয়েছে। লাগু হয়েছে কোড অফ কন্ডাক্ট। কারণ নির্বাচন আজ ২০ জানুয়ারি থেকে ঠিক এক মাসের মধ্যেই অর্থাৎ ২০ ফেব্রুয়ারি। তাই অস্ত্র বাজেয়াপ্ত করার কাজ চলছে। এমনটাই জানিয়েছেন চিফ ইলেক্টোরাল অফিসার অফিসার করুণা রাজু।

জানা গিয়েছে মোট ৩ লক্ষ ৯০ হাজার ২৭৫ টি অস্ত্র জমা করা হয়েছে। তার মধ্যে ৯১ শতাংশ অনুমতি প্রাপ্ত। ইলেকশন কমিশন জানিয়েছে, অনুমতি নেই এমন ২৭টি অস্ত্র উদ্ধার হয়েছে। চিফ ইলেক্টোরাল অফিসার অফিসার করুণা রাজু জানিয়েছেন, যাদের অনুমতি প্রাপ্ত অস্ত্র আছে যেমন যারা জাতীয় কোনও ব্যাঙ্কের যারা সিকিউরিটি গার্ড কিংবা কোনও বেসরকারি ব্যাঙ্কের সিকিউরিটি গার্ড , অথবা যাদের বিশেষ সুরক্ষা নেওয়া রয়েছে তাদের প্রত্যেককে ডেপুটি কমিশনারকে সেই তথ্য জানতে হবে।
তিনি এও জানিয়েছেন, নির্বাচনী নিয়ম লাগু হওয়ার পর থেকে ৪৬.৬৬ কোটি টাকার মূল্যবান জিনিসপত্র। ৬.৬ লক্ষ লিটার মদ উদ্ধার করা হয়েছে, এর দাম প্রায় ২ কোটি টাকা। ৪৪.৪৯ কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে। অবৈধ ১.৭৪ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। অশান্তি সৃষ্টি করতে পারে এমন ২৩৭৬ জনকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১১২৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকিদের উপর নজর রাখা হচ্ছে।
সম্প্রতি পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তে হেরোইন, অস্ত্র ও গোলাবারু উদ্ধার করে। জানা যায় পাকিস্তান-ভিত্তিক চোরাকারবারিরা সীমান্তে প্রবেশ করে এই বেআইনি কাজ করছিল। অমৃতসরে জারি করা একটি সরকারী বিবৃতিতে বলা হয়, ফিরোজপুর সেক্টরে সীমান্ত বেড়ার সামনে বিএসএফ সেনারা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেছিল।
বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়, সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালিয়ে সেখান থেকে ৬.৩ কেজি ওজনের ছয় প্যাকেট হেরোইন এবং হলুদ কাপড়ে মোড়ানো, একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল ।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications