হঠাৎ লাইনে তিন থেকে চারটে মোষ! বড়সড় বিপদ এড়াল Vande Bharat Express
হঠাৎ লাইনে তিন থেকে চারটে মোষ! বড়সড় বিপদ এড়াল Vande Bharat Express
গত কয়েকদিন আগেই Vande Bharat Express -এর সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুম্বই এবং গান্ধীনগরের মধ্যে নয়া এই ট্রেন চলাচল শুরু হয়। আর এর মধ্যেই বড়সড় বিপদ থেকে রক্ষা পেল এই ট্রেন। জানা যাচ্ছে, মুম্বই সেন্ট্রাল এবং গান্ধীনগরের মধ্যে চলা বন্দেভারত এক্সপ্রেস মোষের একটি পালকে সজরে ধাক্কা মারে। আর তাতে ট্রেনের বেশ কিছু ক্ষতি হয়েছে বলেই খবর। ট্রেনের সামনে অংশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে।
|
দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে বন্দে ভারত
মুম্বইতে আসার সময় আহমেদাবাদ রেল স্টেশনের খুব কাছেই বটবা এবং মনিনগর স্টেশনের মাঝে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। সকাল ১১ টা ১৮ নাগাদ এই ঘটনা ঘটেছে বলেও খবর। মোষের একটা পাল লাইন পারাপারের মধ্যে এই ঘটনা ঘটেছে বলে খবর। ঘটনার পরেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে বন্দে ভারত। সামনের অংশ সম্পূর্ণ ভাবে ভেঙে পড়ে। এরপর যদিও বেলায় মুম্বইয়ের উদ্দেশ্যে এই ট্রেন রওনা হয় বলে খবর। যদিও ঘটনার পর দীর্ঘক্ষণ দেরিতে ছোটে এই ট্রেন।

ট্রেনের সামনে অংশে ব্যাপক ক্ষতি হয়েছে
দেশের অন্যতম সেমি বুলেট ট্রেন Vande Bharat Express। গত কয়েকদিন আগেই প্রধানমন্ত্রীর হাত ধরে এই রুটে এই ট্রেন সার্ভিস চালু হয়। তবে এই ঘটনায় ওই লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। সাময়িক ভাবে ব্যাহত হয় ট্রেন চলাচল। ঘটনার পরেই রেলের আধিকারিকরা জানাচ্ছেন, ঘটনার কারণে ট্রেনের সামনে অংশে ব্যাপক ক্ষতি হয়েছে। যদিও ভেঙে পড়া অংশটিকে ফের ঠিক করা হবে বলে জানানো হয়েছে। তবে এতে পরিষেবাতে কোনও সমস্যা হবে না বলেও রেলের তরফে জানানো হয়েছে। ঠিক সময়ে ফের এই ট্রেন ছাড়বে বলেও জানানো হয়েছে।

৩ থেকে চারটি মোষ চলে আসে
বলা হচ্ছে, গৈরতপুর-ভাটাওয়া স্টেশনের মধ্যে হঠাত করে লাইনের উপর অন্তত ৩ থেকে চারটি মোষ চলে আসে। সজোরে ট্রেনের ব্রেক চালক দিলেও ক্ষতি হয় ট্রেনের। কিন্ত্যু এতে বড়সড় কোনও বিপদ ঘটেনি বলেই খবর। এমনকি যাত্রীরাও সবাই নিরাপদে বলেও খবর রেল সূত্রে। রেল আধিকারিকরা জানাচ্ছেন, গুজরাত সহ ওই এলাকায় বহু মানুষ গো-মোষ পালনের সঙ্গে যুক্ত। বেশির ভাগই বন্দে ভারত ট্রেনের সময়সূচি জানেন না। আর তা না জানার কারণে মোষগুলিকে ছাড়া ছিল বলে আজানাচ্ছেন রেল আধিকারিকরা। আর তাতেই এই দুর্ঘটনা বলে জানানো হয়েছে রেলের তরফে।

বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে
তবে এই ঘটনার পরে রেলের তরফে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। বিশেষ করে রেলের তরফে গো-মোষ পালনের সঙ্গে যুক্ত মানুষকে বোঝানো হচ্ছে। যাতে ট্রেন লাইনের আশেপাশে কিংবা কোথাও গরু কিংবা মোষ না খুলে রাখে। এটি দেশের থার্ড Vande Bharat Express । এর আগে নয়া দিল্লি এবং বারানসি এবং মাতা বৈষ্ণব দেবী কটরার মধ্যে চলছে।












Click it and Unblock the Notifications