তিন হাজার পুলিশ আধিকারিক, ৭০০ এআই ক্যামেরা, স্বাধীনতা দিবসের আগে লালকেল্লার প্রস্তুতি তুঙ্গে
দিল্লিতে এখন নিরাপত্তার কড়াকড়ি। রাজধানী নিরাপত্তার চাদরে যেন মুড়ে গিয়েছে। হাতে আর মাত্র একদিন। ১৫ আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস। এবার ৭৮ তম স্বাধীনতা দিবস পালন হবে।
নরেন্দ্র মোদী তৃতীয় বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন। ১৫ আগস্ট দিল্লির লালকেল্লায় তিনি জাতীয় পতাকা উত্তোলন করবেন। তারপর লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। লালকেল্লাতেও চূড়ান্ত প্রস্তুতি চলছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে লালকেল্লা।

এই বছর স্বাধীনতা দিবস 'বিকশিত ভারত' থিমের সঙ্গে উদযাপিত হবে। ২০৪৭ সালে ভারতবর্ষ স্বাধীনতার একশো বছর। তাই ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে পরিণত করার দৃষ্টিভঙ্গি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতির জন্য দিল্লিতে চূড়ান্ত নিরাপত্তার কড়াকড়ি। রাজধানীতে তিন হাজার ট্রাফিক পুলিশ অফিসার ও ১০ হাজারের বেশি পুলিশ কর্মী মোতায়েন থাকছে। ৭০০ টি AI-ভিত্তিক ফেসিয়াল রেকগনাইজেশন ক্যামেরা রাখা হয়েছে।
ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর, রেল স্টেশন, বাসস্ট্যান্ড, মল ও মার্কেট সহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে, লাল কেল্লার সীমান্তের সঙ্গে সংযোগকারী রাস্তাগুলিতেও ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে।
প্রধানমন্ত্রী মোদী এবং অন্যান্য ভিভিআইপি নিরাপত্তার জন্য বিশেষ নজর রাখা হয়েছে। স্নাইপার, অভিজাত সোয়াট কমান্ডো, শার্প শুটারদের রাখা হয়েছে। লাল কেল্লার আশেপাশে এআই প্রযুক্তি নির্ভর ক্যামেরা বসানো হচ্ছে। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সেই সময় লালকেল্লায় ১০ হাজারের বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে। একটি স্মার্টফোন ভিত্তিক অ্যাপ্লিকেশনও ব্যবহার করা হবে বলে খবর৷
জঙ্গি কার্যকলাপের দিকেও নজর রাখা হচ্ছে। দিল্লি পুলিশ শুক্রবার আইএসআইএস -এর পুনে মডিউলের সদস্য এক সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে। দরিয়াগঞ্জের বাসিন্দা রিজওয়ান আব্দুল হাজি আলি নামক ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাকে ধরার জন্য তিন লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ফলে জঙ্গি কার্যকলাপ কোথাও হচ্ছে কী না, তারও খোঁজ চলছে।












Click it and Unblock the Notifications