মহারাষ্ট্রে করোনার দ্বিতীয় ওয়েভ, বিভিন্ন জেলায় কড়া সতর্কতা, জুহু বিচ বন্ধের আর্জি বিজেপির

মহারাষ্ট্রে করোনার দ্বিতীয় ওয়েভ, বিভিন্ন জেলায় কড়া সতর্কতা, জুহু বিচ বন্ধের আর্জি বিজেপির

করোনা ভাইরাস সংক্রমণে গত বছরও সবচেয়ে বেশি দেশের চিন্তা বাড়িয়েছিল এই মহারাষ্ট্র। এ বছরও একইভাবে দিনের পর দিন উদ্বেগ বাড়িয়ে চলেছে। মহারাষ্ট্রে প্রায় ৬১ শতাংশ দৈনিক করোনা কেস রাজ্য সরকারের চোখের ঘুম উড়িয়ে নিয়েছে। বুধবার গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে নতুন করে ১৭,৮৬৪টি করোনা কেস সনাক্ত হয়েছে।

মহারাষ্ট্র ৬০ শতাংশ অবদান

মহারাষ্ট্র ৬০ শতাংশ অবদান

ভারতের মোট করোনা কেসের বোঝা দাঁড়িয়ে রয়েছে ২.‌৩৪ লক্ষে। দেশের মোট সক্রিয় করোনা কেসে মহারাষ্ট্র, কেরল এবং পাঞ্জাব এই তিন রাজ্যের অবদান ৭৬.‌৪ শতাংশ, সেখানে শুধু একা মহারাষ্ট্রই ৬০ শতাংশ অবদান রাখছে। কেন্দ্রীয় পর্যবেক্ষণের দল মঙ্গলবার রাজ্যে এসে লক্ষ্য করেছেন যে সেপ্টেম্বরের পর থেকে দৈনিক করোনা সংক্রমণ রাজ্যে বেড়েই চলেছে, যা করোনার দ্বিতীয় ওয়েভের সূচনা ঘটিয়েছে।

বিদর্ভ প্রদেশে করোনার তীব্রতা

বিদর্ভ প্রদেশে করোনার তীব্রতা

বিদর্ভ প্রদেশে করোনা সংক্রমণের তীব্রতা প্রধানত দেখা গিয়েছে। যা নাগপুর ও অমরাবতীর বিস্তৃত অঞ্চল নিয়ে গঠিত এবং রাজ্যের খুব কম, এক-তৃতীয়াংশেরও অল্প জায়গা জুড়ে রয়েছে এই প্রদেশ। অন্যদিকে, মুম্বই এবং পুনে প্রতিদিনই করোনা কেসের আচমকা বৃদ্ধির সাক্ষী থাকছে। যদিও নাগপুরের করোনা কেস মুম্বইয়ের থেকে বেশি হয়ে যাওয়ায় তা জেলার হটস্পট হিসাবে বিবেচিত হয়েছে।

জুহু বিচ বন্ধ করার দাবি

জুহু বিচ বন্ধ করার দাবি

মহারাষ্ট্র সহ মুম্বইতে করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে কিছু কড়া বিধি নিষেধ জারি করা হয়েছে। তবে বিজেপি বিধায়ক অমিত সতম দাবি করেছেন যে সপ্তাহান্তে সাধারণ মানুষদের জন্য বন্ধ করে রাখা হোক জুহু বিচ, কারণ কোভিড নিষেধাজ্ঞার মধ্যে বিচে যাতে ভিড় না হয়। বিধায়ক এও দাবি করেন যে জুহু বিচ শুক্রবার থেকে রবিবার সাধারণের জন্য বন্ধ করে রাখা হোক।

 চেম্বুর ও বান্দ্রায় দৈনিক করোনা কেস বৃদ্ধি

চেম্বুর ও বান্দ্রায় দৈনিক করোনা কেস বৃদ্ধি

সেপ্টেম্বর ও অক্টোবরে করোনা মহামারির পিক সময়ের চেয়েও মুম্বইয়ের চেম্বুর ও বান্দ্রা মিউনিলিপ্যাল ওয়ার্ডগুলিতে দৈনিক করোনা কেস বেশি দেখা দিয়েছে। যদিও চিকিৎসকরা জানিয়েছেন যে করোনায় এখনও মৃত্যুর সংখ্যা বাড়েনি।

নিয়ম পালনে অনীহা

নিয়ম পালনে অনীহা

মুম্বইয়ের স্বাস্থ্য অধিকর্তারা জানিয়েছেন যে গত বছর জন্মদিন বা অন্য কোনও অনুষ্ঠানে অপ্রয়োজনীয় জমায়েতের ওপর বহু মাস যাবৎ নিষেধাজ্ঞা জারি ছিল কিন্তু এ বছর কোভিড বিধির মধ্যেই অবাধে চলছে সামাজিক অনুষ্ঠান ও জমায়েত হওয়ার ঘটনা।

নাগপুরে সর্বোচ্চ করোনা কেস সনাক্ত

নাগপুরে সর্বোচ্চ করোনা কেস সনাক্ত

নাগপুরে সর্বোচ্চ করোনা কেস সনাক্ত হয়েছে ২,৫৮৭টি। এই জেলায় সক্রিয় কেস বৃদ্ধি পেয়ে হয়েছে ১৮,৯৮০, যা পুনের পর দ্বিতীয় নম্বরে আছে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী মিউনিসিপ্যাল কমিশনার কনট্যাক্ট ট্রেসিং ও করোনা পরীক্ষা বৃদ্ধি করার নির্দেশ দিয়েছে।

 কড়া হচ্ছে প্রশাসন

কড়া হচ্ছে প্রশাসন

আইসোলেশনের নিয়ম না মানলে সেই রোগীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। আবাসনগুলিকে তাদের সিসি ক্যামেরা ফুটেজ প্রশাসনকে দেওয়ার জন্য বলা হয়েছে, যাতে কেউ আইসোলেশন বা কোয়ারেন্টাইন বিধি না ভাঙতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+