আজ শেষ দফার নির্বাচনে গুজরাত, কোথায় কত জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ, একনজরে

বৃহস্পতিবার গুজরাতে দ্বিতীয় দফার নির্বাচন। নির্বাচন শুরু বেলা আটটা থেকে। সব মিলিয়ে এদিন ৮৫১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ।

বৃহস্পতিবার গুজরাতে দ্বিতীয় দফার নির্বাচন। নির্বাচন শুরু বেলা আটটা থেকে। সব মিলিয়ে এদিন ৮৫১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ। ভোট গণনা সোমবার।

 বৃহস্পতিবার গুজরাতে দ্বিতীয় দফার নির্বাচন


বৃহস্পতিবার সকাল আটটায় শুরু হচ্ছে গুজরাতের দ্বিতীয় দফার নির্বাচন। মূলত উত্তর ও মধ্য গুজরাতে এই নির্বাচন। ১৪ টি জেলার ৯৩ টি আসনে ৮৫১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। ভোট দেবেন প্রায় ২.২২ কোটি ভোটার। পুরুষ প্রার্থীর সংখ্যা ৭৮২ এবং মহিলা প্রার্থীর সংখ্যা ৬৯। সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে মেহসানা কেন্দ্রে, ৩৪ জন। সবচেয়ে কম প্রার্থী আদিবাসী সংরক্ষিত ঝালোদ কেন্দ্রে ২ জন।

দ্বিতীয় দফায় আহমেদাবাদ মেগাসিটির ১৬ টি আসনে ভোট দেবেন প্রায় ৩৯ লক্ষ ভোটার। ৯০-এর দশক থেকে বিজেপির কাছে বেশ ভাল জায়গা এই আহমেদাবাদ। ২০১২-র বিধানসভা নির্বাচনে বিজেপি এখান থেকে জিতেছিল ১৪ টি আসন। বাকি দুটি আসন জিতেছিল কংগ্রেস।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ২২ বছর ক্ষমতা ধরে রাখার এবারই কড়া চ্যালে়ঞ্জের মুখে পড়েছে বিজেপি। প্রধানমন্ত্রীর নিজের রাজ্যে ভোটে লড়াই। এ লড়াই হয়ে দাঁড়িয়েছে নরেন্দ্র মোদী বনাম কংগ্রেস, পাতিদার, ওবিসি ও দলিত নেতাদের জোটের।

ভোটে শতাংশের হিসেবে পাতিদারদের ভোট রয়েছে প্রায় ১২ শতাংশের মতো। ফলে তারা 'এক্স ফ্যাক্টর' হিসেবেই কাজ করবে বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। আর এই পাতিদারদের নেতা হার্দিক প্যাটেল সংরক্ষণ ইস্যুতে বিজেপিকে উৎখাত করার ডাক দিয়েছেন।

ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি নেতা শারদ পাওয়ার গুজরাত ভোটের প্রচারে মণিশঙ্কর আয়ারের বাড়িতে ডিনার পার্টি নিয়ে প্রধানমন্ত্রী করা মন্তব্যের কড়া সমালোচনা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+