১১ কোটি মানুষের দ্বিতীয় ডোজ বাকি, রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীদের নিয়ে বৈঠক ডাকল কেন্দ্র

১১ কোটি মানুষের দ্বিতীয় ডোজ বাকি, রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীদের নিয়ে বৈঠক ডাকল কেন্দ্র

ভারত একশো কোটি টিকাকরণের মাইলস্টোন ইতিমধ্যেই অতিক্রম করে ফেলছে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মাণ্ডব্য প্রত্যেক রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীদের নিয়ে দিল্লির বিজ্ঞান ভবনে বৈঠক করবেন। যাদের দ্বিতীয় ডোজ বাকি আছে এবং যারা এখনও তাদের প্রথম ডোজ নেননি তাদের জন্য টিকা ত্বরান্বিত করার জন্য এই বৈঠক।

১১ কোটি মানুষের দ্বিতীয় ডোজ বাকি, রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীদের নিয়ে বৈঠক ডাকল কেন্দ্র


সূত্রের মতে, বাকি থাকা কোভিড–১৯ টিকাকরণ নিয়ে কেন্দ্র সরকার উদ্বিগ্ন হয়েই এই বৈঠকের ডাক দিয়েছে। সূত্র বলছে, দেশের প্রায় ১১ কোটি মানুষ, যারা দ্বিতীয় ডোজ পাওয়ার যোগ্য, টিকা কেন্দ্রে ভ্যাকসিন উপলব্ধ থাকা সত্ত্বেও এটি গ্রহণ করেনি। সূত্র বলছে, বুধবারের এই বৈঠকে কেন্দ্র সব রাজ্যকে টিকাকরণকে মিশন হিসাবে নেও্যার জন্য চাপ দিতে পারে। রাজ্যগুলিকে বিভিন্ন টিকাদান কর্মসূচিকে উৎসাহিত করতে এবং প্রধানমন্ত্রীর '‌সকলের জন্য টিকাকরণ’‌-এর দৃষ্টিভঙ্গি বজায় রাখতে বলা হবে।

প্রসঙ্গত, গত ২১ অক্টোবর ভারত একশো কোটি টিকাকরণের মাইলস্টোন অতিক্রম করেছে এবং এখন সরকারের অগ্রাধিকার হল যাঁরা দ্বিতীয় টিকাকরণ গ্রহণ করেছে ও যারা সম্পূর্ণভাবে টিকাকরণ পেয়ে গিয়েছে, যা দু’‌টি ডোজ, তাদের এই ব্যবধানের পূরণ করা। স্বাস্থ্য মন্ত্রকের মতে, প্রায় ৭৫ শতাংশ এই দেশের মানুষ তাদের প্রথম ডোজ পেয়ে গিয়েছে এবং ৩১ শতাংশ মানুষ দু’‌টি ডোজ পেয়েছে। ভারতে খুব শীঘ্রই শিশুদের ওপর টিকাদান প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে। মাণ্ডব্য মঙ্গলবার জানিয়েছেন যে শিশুদের টিকা জাইকোভ–ডি–এর মূল্য নিয়ে এখন আলোচনা চলছে।

অপরদিকে, মঙ্গলবারের জাতীয় কোভিড বুলেটিন-এর তথ্যে আশার আলো দেশের জন্য। গতকালের থেকে দৈনিক সংক্রমণ কমল ১৩ শতাংশেরও বেশি। গত আট মাসে এদিনই সবথেকে কম মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। নিম্নগামী সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যাও। সোমবারের থেকে কমেছে কোভিডে মৃত্যুর সংখ্যাও। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪২৮ জন। দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৪২ লাখ ০২ হাজার ২০২ জন। সোমবারের থেকে সামান্য কমেছে মৃত্যুর সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ হারিয়েছেন ৩৫৬ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লাখ ৫৫ হাজার ০৬৮ জন। একদিনে কোভিড মুক্ত হয়েছেন ১৫, ৯৫১ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে মোট ৩ কোটি ৩৫ লাখ ৮৩ হাজার ৩১৮ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.১৯ শতাংশ। আরও বাড়ল সুস্থতার হার। যা একবছর ৯ মাসে সর্বোচ্চ। ২০২০ সালের মার্চ থেকে এই প্রথম সুস্থতার হারে আশার আলো পেয়েছেন চিকিৎসকেরা। এদিন স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টের ভিত্তিতে জানা সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা এখন কমে ০.৪৮ শতাংশে দাঁড়িয়েছে । এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮১৬ জনে। যা গতকালের থেকে ৩,৮৭৯ জন কম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+