২জি রায় বেরোনোর পর স্বস্তির নিঃশ্বাস ফেলে কী বললেন মনমোহন সিং

এদিন ২জি মামলায় তাঁর আমলের মন্ত্রী ডি রাজা ও একসময়ের সঙ্গী ডিএমকে নেত্রী এম কানিমোঝি বেকসুর খালাস পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মনমোহন সিং।

মনমোহন সিংয়ের ইউপিএ সরকারের আমলে ২জি স্পেকট্রাম, কয়লার ব্লক বণ্টন কেলেঙ্কারি থেকে শুরু করে কমনওয়েলথ গেমস কেলেঙ্কারির মতো হাজার হাজার কোটি টাকার সুবিশাল কেলেঙ্কারির খবর সামনে এসেছে। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার বলেও বিরোধীরা তোপ দেগেছে বারবার। নৈতিক দায় রয়েছে মনমোহন সিংয়ের। তিনি সরাসরি জড়িত বলেও অনেকে বিদ্ধ করেছেন। তবে এদিন ২জি মামলায় তাঁর আমলের মন্ত্রী ডি রাজা ও একসময়ের সঙ্গী ডিএমকে নেত্রী এম কানিমোঝি বেকসুর খালাস পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মনমোহন সিং।

২জি রায় বেরোনোর পর স্বস্তির নিঃশ্বাস ফেলে কী বললেন মনমোহন

মনমোহন বলেছেন, আদালতের রায়কে সম্মান করা উচিত। আমি খুশি আদালতে এদিন প্রমাণিত হয়েছে যে ভয়ঙ্কর নেতিবাচক প্রচার ইউপিএ সরকারে বিরুদ্ধে চালানো হয়েছিল তার কোনও ভিত্তি ছিল না।

এদিন দিল্লির বিশেষ সিবিআই আদালতে বিচারক ওপি সাইনি এক লাইনে অভিযুক্তদের বেকসুর খালাস করে দেন। সিবিআই যে অভিযোগ করেছিল তা প্রমাণ করতে পারেনি। আর সেজন্যই অভিযুক্তদের বেকসুর খালাস করা হল।

২জি স্পেকট্রাম মামলায় প্রায় দশ বছর পরে রায় ঘোষণা করল সিবিআইয়ের বিশেষ আদালত। এদিন অভিযুক্ত ডিএমকে নেতা তথা প্রাক্তন টেলিকম ডি রাজা, ও ডিএমকে সাংসদ কানিমোঝি-সহ সকলকেই বেকসুর খালাস করেছে আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+