২জি স্পেকট্রাম দুর্নীতি মামলায় রায়দানের দিন ঘোষণা ৫ ডিসেম্বর

২জি স্পেকট্রাম মামলায় কবে রায় ঘোষণা হবে সেই দিনক্ষণের ঘোষণা করল বিশেষ আদালত।

২জি স্পেকট্রাম মামলায় কবে রায় ঘোষণা হবে সেই দিনক্ষণের ঘোষণা আজ করার কথা ছিল বিশেষ আদালতের। আগামী ৫ ডিসেম্বর জানানো হবে কবে এই মামলার রায়দান হবে।

২জি স্পেকট্রাম দুর্নীতি মামলায় রায়দানের দিন ঘোষণার পথে আদালত

স্বাধীন ভারতে এত বড় দুর্নীতি আর দুটো হয়নি। সেদিক থেকে দেখতে গেলে এই মামলার গুরুত্ব অত্যন্ত বেশি। এই মামলায় প্রাক্তন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী ডি রাজা ও ডিএমকে নেত্রী কানিমোঝির মতো নেতা-নেত্রীরা ছাড়াও হাই প্রোফাইল শিল্পপতিদের নাম রয়েছে।

মোট তিনটি আলাদা মামলা একসঙ্গে চলছে। এর মধ্যে দুটি ফাইল করেছে সিবিআই ও একটি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতমাসে ঠিক হয়, এদিন শুনানি হবে। সেইমতো এদিনই মামলার রায় ঘোষণার দিনক্ষণ জানানোর কথা ছিল।

এই মামলায় ডি রাজা ছাড়াও তৎকালীন টেলিকম সচিব সিদ্ধার্থ বেহুরা, সোয়ান টেলিকমের প্রোমোটার, ইউনিটেকের ম্যানেজিং ডিরেক্টর, রিলায়েন্স গ্রুপের উচ্চপদস্থ কয়েকজন কর্তা ও কলাইগনর টিভির ডিরেক্টররা জড়িত।

আদালতে ১৫৪জন সাক্ষী নিজের বক্তব্য জানিয়েছে। তার মধ্যে রয়েছেন অনিল আম্বানি, তাঁর স্ত্রী টিনা আম্বানি, নীরা রাডিয়া সহ অনেকে। মোট ৪৪০০ পাতার বয়ান দেওয়া হয়েছে। এই মামলায় দোষী সাব্যস্ত হলে ৬ মাস থেকে শুরু করে আজীবন কারাবাসের সাজা হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+