২জি কেলেঙ্কারি নিয়ে ঐতিহাসিক রায় আজ, কী অপেক্ষা করছে এ রাজা ও কানিমোঝির ভাগ্যে
ঐতিহাসিক ২জি স্পেকট্রাম বণ্টন মামলায় এদিন রায় ঘোষণা করবে দিল্লির আদালত। এদিন ভাগ্য নির্ধারণ হবে এই মামলায় অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী ডি রাজা ও ডিএমকে সাংসদ কানিমোঝির।
ঐতিহাসিক ২জি স্পেকট্রাম বণ্টন মামলায় এদিন রায় ঘোষণা করবে দিল্লির আদালত। এদিন ভাগ্য নির্ধারণ হবে এই মামলায় অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী ডি রাজা, ডিএমকে সাংসদ কানিমোঝি ও আরও বেশ কিছু হাই প্রোফাইল অভিযুক্তের।

গত ৭ অক্টোবর বিশেষ আদালত রায় ঘোষণার দিন পিছিয়ে ৫ নভেম্বর করে দেন। পরে তা পিছিয়ে এদিন ২১ ডিসেম্বর করা হয়। এত বড় মামলার বিচারে লাখো লাখো পাতার তথ্য রয়েছে। বহু ফাইল এমন রয়েছে যা এখনও দেখা হয়নি। সেগুলি খতিয়ে দেখতে প্রচুর সময় প্রয়োজন ছিল। সেজন্যই ফের সময় চেয়ে নেওয়া হয়।
মোট তিনটি মামলা একসঙ্গে শুনেছে বিশেষ আদালত। সিবিআইয়ের দায়ের করা দুটি দুর্নীতি মামলা ও একটি এনফোর্সমেন্ট বিভাগের দায়ের করা মামলা। যার মধ্যে ঘুষ নেওয়া, জালিয়াতি, জাল নথি বানানো, নিজের সরকারি পদের ভুল ব্যবহার ইত্যাদি রয়েছে।
২জি স্পেকট্রামে ৩০,৯৮৪ কোটি টাকা আর্থিক ক্ষতি করে ১২২টি লাইসেন্স ইস্যু করা হয়েছিল। আর তাতে নাম জড়ায় ডি রাজার। তিনি ২০০৭ সালের মে মাসে কেন্দ্রের মন্ত্রকের দায়িত্ব নেন এবং অক্টোবরে ২জি স্পেকট্রাম লাইসেন্স বিলি করে টেলিকম মন্ত্রক। ৪৬টি ফার্মের ৫৭৫টি আবেদনপত্র জমা পড়ে।
২০০৯ সালের মে মাসে একটি স্বেচ্ছ্বাসেবী সংস্থা টেলিকম দুর্নীতি হয়েছে বলে অভিযোগ দায়ের করে। সেইবছরের অক্টোবরে সিবিআই তদন্ত করে প্রথম এফআইআর দাখিল করে। ডি রাজা সহ তৎকালীন টেলিকম সচিব সিদ্ধার্থ বেহুরা, রাজার ব্যক্তিগত সচিব আরকে চান্ডোলিয়া, সোয়ান টেলিকম প্রোমোটার শাহিদ উসমান বালওয়া, বিনোদ গোয়েঙ্কা সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়।












Click it and Unblock the Notifications