রাতভর পাকিস্তানি সেনার আক্রমণ, জম্মুতে আহত ২ বিএসএফ জওয়ান

রাতভর পাকিস্তানি সৈন্যের আক্রমণ,জম্মুতে আহত ২ বিএসএফ জওয়ান
জম্মু, ১৯ অক্টোবর : রাতভর চলা পাকিস্তানি সৈন্যের গোলাগুলিবর্ষনে আহত হলেন ২ বিএসএফ জওয়ান। শুক্রবার রাত থেকে জম্মুতে ভারতীয় শিবির ও অসামরিমক এলাকায় মর্টার সেল দিয়ে আক্রমণ শুরু করে পাকিস্তানি বাহিনী।

মূলত জম্মুর আরএসপুরা, পার্গওয়াল, সাম্বা, হীরানগর এবং জাগনোকাহর সীমান্ত অঞ্চলে ও সাম্বা, কাথুয়া জেলায় সারা রাত ধরে গোলাগুলি সহকারে আক্রমণ করতে থাকে বলে জানিয়েছে পুলিশ।
পাকিস্তানি সৈন্যদের নিক্ষেপ করা ৮২ এমএম মর্টার সেল আর এসপুরা লোকালয়ে পড়লে আতঙ্ক ছড়ায়। নিকোয়াল সীমান্ত অঞ্চলে দুই বিএসএফ জওয়ান গনগন ঠাকুর ও হাসদা জখম হয়েছেন। এই ঘটনায় গত ২৪ ঘন্টায় মোট ৯ জন আহত হয়েছেন। পাকিস্তানের দ্বারা যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার সিন্দে ২২ অক্টোবর উপলক্ষে এলাকার নিরাপত্তা খতিয়ে দেখেন।

গত ১৭ অক্টোবর পাকিস্তানি সৈন্যর আক্রমনে নাজওয়াল, পার্গওয়াল সীমান্ত অঞ্চলের লোকালয়ে তিন শিশু-সহ পাঁচজন আহত হন। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানান, বারবার এই যুদ্ধবিরতি লঙ্ঘনের ইস্যুতে পাকিস্তানের প্রতি ভারত সরকারকে দৃঢ় মনোভাব দেখাতে হবে। ২০১৩ সালে পাকিস্তানের তরফে মোট ১৩০টি যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া গিয়েছে। যা গত ৮ বছরের নিরিখে সর্বোচ্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+