উত্তরপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা! ২৯জনের মৃত্যু, উদ্ধার কমপক্ষে ২০ জন

উত্তরপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা। ২৯ জন বাসযাত্রীর মৃত্যু হয়েছে। আহত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

উত্তরপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা। লখনৌ থেকে দিল্লি যাওয়ার পথে একটি বাস পিছলে যায় ছয় লেনের যমুনা এক্সপ্রেসওয়ে থেকে। ১৫ ফুট নিচে একটি ড্রেনে গিয় পড়ে। ঘটনায় ২৯ জন বাসযাত্রীর মৃত্যু হয়েছে। আহত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

 উত্তরপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা! ২৯জনের মৃত্যু, উদ্ধার কমপক্ষে ২০ জন

রাজ্য পুলিশের তরফে টুইট করে বলা হয়েছে, লখনৌ থেকে দিল্লি যাওয়ার পথে একটি স্লিপার কোচ প্যাসেঞ্জার বাস যমুনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাগ্রস্ত হয়। ১৫ ফুট গভীর নালায় পড়ে যায়। এখনও পর্যন্ত ২০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, ভোরে চালক ঘুমিয়ে পড়ার জেরেই এই দুর্ঘটনা।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান। আহত ও মৃতদের দুর্ঘটনাগ্রস্ত বাসটি থেকে টেনে বের করা হয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের প্রতি শোকবার্তা দিয়েছেন। সরকারের তরফ থেকে মৃত ও আহতদের পরিবারকে সরকারি সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+