নরেন্দ্র মোদী–স্কট মরিসনের দ্বিপাক্ষিক বৈঠকের আগে অস্ট্রেলিয়া ভারতে ফেরালো ২৯টি পুরাকীর্তি

নরেন্দ্র মোদী–স্কট মরিসনের দ্বিপাক্ষিক বৈঠকের আগে অস্ট্রেলিয়া ভারতে ফেরালো ২৯টি পুরাকীর্তি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের ভার্চুয়াল বৈঠকের আগেই অস্ট্রেলিয়া থেকে ভারতে ফেরত পাঠানো ২৯টি প্রাচীন সাংস্কৃতিক স্থাপত্য। মোদী এই পুরাকীর্তিগুলি পরিদর্শন করেন, যেখানে ছিল শিব ও তাঁর শিষ্যদের ছয়টি বিভাগ, শক্তির উপাসনা, ভগবান বিষ্ণু ও তাঁর ভিন্ন রূপ, জৈন ঐতিহ্য, প্রতিকৃতি ও আলঙ্কারিক বস্তু।

ভারতে ফিরল ২৯টি পুরাকীর্তি

ভারতে ফিরল ২৯টি পুরাকীর্তি

প্রাথমিকভাবে ভাস্কর্য এবং চিত্রকর্ম, প্রত্নবস্তুগুলি রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, তেলঙ্গানা এবং পশ্চিমবঙ্গে তাদের শিকড় রয়েছে। এই বস্তুগুলি বিভিন্ন সময়কাল থেকে এসেছে, যা মনে করা হচ্ছে ৯-১০ খ্রীষ্টাব্দের। এর আগেও ভারতে বিদেশ থেকে ফিরে এসেছে মহামূল্যবান পুরাকীর্তি। এর আগে নরেন্দ্র মোদী জানিয়েছিলেন যে ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত ভারতে ২০০টির বেশি মূর্তি-পুরাকীর্তি ফিরিয়ে আনা হয়েছে দেশে। একাধিক দেশ এই কাজে ভারতকে সহায়তা করেছে বলেও জানান মোদী।

১৫০০ কোটির বিনিয়োগের ঘোষণা

১৫০০ কোটির বিনিয়োগের ঘোষণা

সোমবার দুই দেশের মধ্যে হওয়া ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠকে অস্ট্রেলিয়া ১৫০০ কোটি ভারতে বিনিয়োগ করার কথা ঘোষণা করবে বলে জানা গিয়েছে। বিনিয়োগগুলি প্রযুক্তি এবং গুরুত্বপূর্ণ খনি সহ বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে দেওয়া হবে। এটাই হবে ভারতে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বিনিয়োগ। প্রসঙ্গত, সোমবার প্রধানমন্ত্রী মোদী ও অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী মরিসনের মধ্যে এ ধরনের দ্বিতীয় বৈঠক হতে চলেছে। প্রথমটি হয়েছিল ২০২০ সালের ৪ জুন, সেই সময়ও ভারত ও অস্ট্রেলিয়ার মতো কৌশলগত ও কূটনৈতিক স্তরে সম্পর্ক মজবুত করার উপর জোর দেওয়া হয়েছিল।

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ

মনে করা হচ্ছে সোমবারের এই অস্ট্রেলিয়া-ভার দ্বিপাক্ষিক বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রসঙ্গ উঠে আসতে পারে। এছাড়াও এই বৈঠকেই ভারতে শিক্ষা, উন্নত প্রযুক্তি, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, মহাকাশ, বৈদেশিক বাণিজ্য ও সামরিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগের কথা ঘোষণা করতে পারেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। সরকারি সূত্রের খবর, সোমবার অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে প্রতিরক্ষা বিভাগের সদস্যদের বিশেষ প্রশিক্ষণের জন্য আদান-প্রদান কর্মসূচির ঘোষণা করা হতে পারে। প্রয়াত সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের নামেই এই বিশেষ উদ্যোগ শুরু করা হয়েছে।

 জাপানের পর অস্ট্রেলিয়ার বিনিয়োগ

জাপানের পর অস্ট্রেলিয়ার বিনিয়োগ

প্রসঙ্গত, জাপানের পর অস্ট্রেলিয়াও ভারতে এত বড় বিনিয়োগ করতে চলেছে। গত সপ্তাহেই দুদিনের জন্য ভারত সফরে এসেছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। দেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে তিনি ৩.২ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+