শ্রীকৃষ্ণের নগরী না অন্য কিছু? মোদীর গ্রামে উদ্ধার রহস্যজনক বস্তু, খড়গপুর IIT থেকে ছুটলেন গবেষকরা
অযোধ্যার উদ্বোধনের মাঝেই গুজরাতের প্রধানমন্ত্রী মোদীর গ্রামে উদ্ধার হয়েছে প্রায় ২০০০ বছরের পরনো প্রত্নতাত্বিক নিদর্শন। বিশাল এক পুরাতন নগরির হদিশ পাওয়া গিয়েছে। খড়গপুরের গবেষকরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে।
শুধু খড়গপুর নয় জেএনইউ এবং আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার গবেষকরা ইতিমধ্যেেই পৌঁছে গিয়েছেন গবেষকরা। তাঁরা সেই সব জিনিসপত্র খতিয়ে দেখছেন। ২০১৬ সাল থেেক সেখানে খোঁড়াখুঁড়ি চলছিল। প্রথমিক ভাবে সেই সব নিদর্শন খতিয়ে দেখে জানা গিয়েছে ৮০০ খ্রীষ্টপূর্বাব্দের নিদর্শন সেগুলি। অর্থাৎ ২৮০০ বছরের পুরনো সেগুলি।

ভূপৃষ্ঠের উপর থেকে প্রায় ২০ ফুট গভীরে সেই সব নিদর্শনরে হদিশ মিলেছে। এগুলি শ্রীকৃষ্ণের নগরী দ্বারকার অংশ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ এই গুজরাতেই ছিল শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা। যেটি এখন সমুদ্রের গর্ভে রয়েছে। শ্রীকৃষ্ণ নাকি নিজেই সেই নগরী সমুদ্রে ডুবিয়ে দিয়ে গিয়েছিলেন। সেই বেট দ্বারকায় পর্যটনে বিশেষ পরিকল্পনা করে ফেলেছে গুজরাত সরকার। পরিকল্পনা করা হয়েছে সাবমেরিনে বেট দ্বারকা ঘুরিয়ে নিয়ে আসা হবে। সামনের বছরে সেই পরিকল্পনা রয়েছে।
মোদীর গ্রাম বড়নগরে নাকি বৌদ্ধ সভ্যতার নিদর্শনও পাওয়া গিয়েছে। তামা, সোনা, রুপোর মুদ্রা, মাটির বাসন উদ্ধার হয়েছে। গয়নাও উদ্ধার হয়েছে। ইন্দোগ্রিক সভ্যতার নিদর্শনও পাওয়া গিয়েছে। গবেষকরা দাবি করেছেন বডনগরে নাকি প্রাচীণতম নগরীর নিদর্শনও পাওয়া গিয়েছে। হরপ্পা সভ্যতার পরবর্তী সময়ের নগরী ছিল সেখানে। বড়নগরে যে সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছে সেটা ২৮০০ বছরের পুরনো বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications