কোটা থেকে ১০১ টি বাসে ৩ গন্তব্যে ফিরছে ছাত্রছাত্রীরা, টাকা দেবে রাজ্য সরকার
শেষ পর্যন্ত রাজ্যের পথে কোটায় আটকে থাকা প্রায় ২৮০০ ছাত্রছাত্রী। লকডাউন শুরু হওয়ার পর থেকে তাঁরা সেখানে আচকে ছিলেন। বুধবার বিকেলে ১০১ টি বাসে যাত্রা শুরু করেন তাঁরা।
শেষ পর্যন্ত রাজ্যের পথে কোটায় আটকে থাকা প্রায় ২৮০০ ছাত্রছাত্রী। লকডাউন শুরু হওয়ার পর থেকে তাঁরা সেখানে আচকে ছিলেন। বুধবার বিকেলে ১০১ টি বাসে যাত্রা শুরু করেন তাঁরা। রাজ্যে আসতে তাঁদের তিনদিন সময় লেগে যাবে।

বাস আসছে তিনটি গন্তব্যের উদ্দেশে
বাসগুলির জন্য তিনটি গন্তব্য ঠিক করা হয়েছে বলে লজানা গিয়েছে। এই তিনটি গন্তব্য হল কলকাতা, আসানসোল ও শিলিগুড়ি। বাসে ওঠার আগে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। আবার নামার পরেও তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

খরচ দেবে রাজ্য সরকার
সোমবার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কোটায় আটক ছাত্রছাত্রীদের ফেরাবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ১৭০০ কিমি রাস্তা পেরিয়ে আসতে ৩ দিন সময় লাগবে। এব্যাপারে রাজস্থান সরকারকে অনুরোধ করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। বলা হয়েছিল যা খারচ লাগবে পশ্চিমবঙ্গ সরকার দিয়ে দেবে। যা নিয়ে টুইট করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

আগে ব্যবস্থা না করা নিয়ে প্রশ্ন
প্রসঙ্গত ২১ এপ্রিল রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল, লকডাউন না উঠা পর্যন্ত কোটা থেকে ছাত্রছাত্রীদের ফেরত আনা সম্ভব নয়। যদিও এর মধ্যে পরিস্থিতি বদল হয়। বহরমপুরের সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি রাজস্থানে তাঁরই দলের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে কথা বলেন।

একের পর এক রাজ্য আগেই ফিরিয়েছে আটক ছাত্রছাত্রীদের
এর আগে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, হরিয়ানা, পঞ্জাব, গুজরাত, কর্নাটকের মতো অনেক রাজ্যই কোটায় আটক ছাত্রছাত্রীদের আগেই ফিরিয়েছিল। তবে বিহার সরকার আটকদের ফেরায়নি এখনও। সেখানে বিহারের প্রায় ১০ হাজার ছাত্রছাত্রী আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications