জয়ললিতার শোকে তামিলনাড়ুতে ২৮০ জনের মৃত্যু : এআইএডিএমকে

এআইএডিএমকে নেত্রী জে জয়ললিতার শোকে এখনও বিহ্বল তামিলনাড়ু। জয়ার শোকে মৃতের সংখ্যা গিয়ে পৌঁছেছে ২৮০ জনে। দলের তরফে মৃতদের আত্মার প্রতি সমবেদনা প্রকাশ করে তিন লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে।

চেন্নাই, ১০ ডিসেম্বর : এআইএডিএমকে নেত্রী জে জয়ললিতার শোকে এখনও বিহ্বল তামিলনাড়ু। শনিবার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে নতুন করে ২০৩ জনের নাম প্রকাশ করে বলা হয়েছে, এরা জয়ললিতার মৃত্যুশোক সহ্য করতে না পেরে মারা গিয়েছেন। এর আগে আরও ৭৭ জনের তালিকা প্রকাশ করা হয়েছিল। সবমিলিয়ে জয়ার শোকে মৃতের সংখ্যা গিয়ে পৌঁছেছে ২৮০ জনে।

জয়ললিতার কফিন ও তার নির্মাতা কোম্পানি নিয়ে নানা তথ্য একনজরে

জয়ললিতার 'জয়া' থেকে 'আম্মা' হয়ে ওঠার কাহিনি

চেন্নাইয়ে এআইএডিএমকে-র দলীয় কার্যালয় থেকে মৃতের যে তালিকা প্রকাশ হয়েছে তাতে চেন্নাই, ভেলোর, তিরুভালোর, তিরুভান্নামালাই, কুড্ডালোর, কৃষ্ণগিরি, ইরোডে, তিরুপুর জেলায় সবমিলিয়ে ২০৩ জন মারা গিয়েছেন বলে জানানো হয়েছে।

জয়ললিতার শোকে তামিলনাড়ুতে ২৮০ জনের মৃত্যু : এআইএডিএমকে

দলের তরফে মৃতদের আত্মার প্রতি সমবেদনা প্রকাশ করে তিন লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। বাকী আর কোথাও কেউ জয়ললিতার শোকে মারা গিয়েছেন কিনা সেটাও খোঁজ রাখা হচ্ছে। সেক্ষেত্রে তাদেরও এআইএডিএমকে দলের তরফে অর্থসাহায্য করা হবে।

জয়ললিতা সম্পর্কে এই তথ্যগুলি সিংহভাগ মানুষ জানেন না

জে জয়ললিতার জীবনী একনজরে

প্রসঙ্গত, ২২ সেপ্টেম্বর থেকে টানা ৭৫ দিন হাসপাতালে ভর্তি থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা হৃদরোগে আক্রান্ত হয়ে ৫ ডিসেম্বর রাত ১১টা ৩০ মিনিটে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+