করোনা সংকটে দশদিনেই উঠলো প্রভিডেন্ট ফান্ডের সিংহভাগ টাকা, পরিমাণ জানলে অবাক হবেনই

করোনা সংকটে দশদিনেই উঠলো প্রোফিডেন্ট ফান্ডের সিংহভাগ টাকা, পরিমাণ জানলে অবাক হবেনই

করোনা সংকটের মধ্যেই সরকারি কর্মচারী পেনশন তোলার নিয়মে বেশ কিছু নিয়ম শিথিল করতে দেখা যায় সরকারকে। যেকোনও ব্যক্তির পেনশন তহবিল থেকে ৭৫ শতাংশ টাকা তোলারও অনুমতি দেওয়া হয় সরকারি ভাবে।

দশদিনে উঠলো ২৮০ কোটি টাকা

দশদিনে উঠলো ২৮০ কোটি টাকা

এবার তারপর থেকেই দেখা যাচ্ছে এই খাতে মাত্র দশ দিনে প্রায় ২৮০ কোটি টাকা তোলা হয়েছে গোটা দেশে। কর্মচারী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানিয়েছে বলে জানা যাচ্ছে।

১.৩৭ লক্ষ গ্রাহকের সুবিধার কথা মাথায় রেখে বরাদ্দ

১.৩৭ লক্ষ গ্রাহকের সুবিধার কথা মাথায় রেখে বরাদ্দ

পাশাপাশি তারা এও জানিয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার (পিএমজিকেওয়াই) অংশ হিসাবে ১.৩৭ লক্ষ গ্রাহকের জন্য ২৭৯.৬৫ কোটি বাড়তি টাকা বরাদ্দ করেছেন। করোনা সংকটের মুখে দাঁড়িয়ে গত ২৬ শে মার্চ এই বিশেষ আর্থিক প্যাকেজটির ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

মার্চের বিজ্ঞপ্তি ইপিএফও-র

মার্চের বিজ্ঞপ্তি ইপিএফও-র

ইপিএফওতে নিবন্ধিত প্রায় চার কোটি কর্মী তিন মাসের জন্য বা মূল মজুরি ও মহার্ঘ্য ভাতার মোট পরিমাণে ৭৫% অবধি তুলতে পারবেন বলেও জানান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর ঘোষণার পরেই কর্মচারী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে সকলকে এই বিষয়ে অবগত করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+