'খুনের সুপারি নিয়েছি ২৮ বিধায়কের, ৬০ লক্ষ চাই, নইলে দেওয়ালির আগেই খেল খতম'
দমদমের পর টিটাগড়। ফের দিনদুপুরে শু্টআউট। দমদমে প্রোমোটারকে লক্ষ্য করে চলেছিল গুলি। এবার চিটাগড়ে শুট আউটে গুলিবিদ্ধ হলেন এক যুবক।
একই মেসেজ ২৮ জন বিধায়কের মোবাইলে। যা তা বার্তা নয়, একেবারে প্রাণনাশের হুমকি। দাবি ৬০ লক্ষ টাকা। ওই টাকা না দিলে এবার আর দেওয়ালি দেখতে পাবেন না বিধায়করা। এই এক বার্তাতেই ত্রাহি ত্রাহি রব উঠেছে। অনেকে এই হুমকি মেসেজকে বিরোধীদের ষড়যন্ত্র মনে করলেও, ঘুম ছুটেছে অনেক বিধায়কের।

রাজস্থানে ভোটের দামাম বেজে গিয়েছে। নভেম্বরেই ভোট বিধানসভার। তার আগে বিধায়কদের মোবাইলে প্রাণনাশের হুমকিতে ভয়ে সসেমিরা বিধায়করা। তুমুল ব্যস্ততা মধ্যে বিধায়কদের দাবি, এটা ভয় দেখানো হয়েছে। ভোট থেকে নজর ঘোরাতেই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে পুলিশ-প্রশাসন এই ঘটনায় তদন্তে নামার পর যে তথ্য উঠে এসেছে তারপর বিধায়কদের 'আত্মারাম খাঁচা' অবস্থা।
পুলিশ তদন্তে নেমে ইউসুফ হুসেন শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাঁর মোবাইল থেকেই গিয়েছিল ওই হুমকি-মেসেজ। তাতে লেখা- আপনাকে খুন করার সুপারি নিয়েছি। যদি বেঁচে থাকতে চান, তবে ৬০ লক্ষ টাকা নীচের ঠিকানায় পাঠিয়ে দিন। চালাকি করলে ভোট বা দেওয়ালি কিছুই দেখা হবে না।
এখানেই শেষ নয়, মেসেজে যত্ন করে লেখা ঠিকানাও। টাকা পাঠানোর ঠিকানা- সিদ্দি সুইটস (কুরেশি হোটেলের কাছে)। দরগা বাজারে রুবি শেখ নামে এক মহিলার হাতে ওই টাকা দিতে হবে। এরপরই পুলিস তদন্তে নামে। মোবাইসের সূত্র ধরে মহারাষ্ট্রের নাসিক থেকে ইউসুফ হুসেন মহম্মদকে গ্রেফতার করে। তাঁর মোবাইল থেকে মেলে ২৮ বিধায়কের ঠিকানা। ইউসুফ আজমেঢ়ের দরগা বাজারে এক হোটেলের কর্মী। পুলিশ খতিয়ে দেখছে এর পিছনে কোনও চক্রান্ত রয়েছে কি না।












Click it and Unblock the Notifications