MotoGP India 2023: উত্তরপ্রদেশের মাটিতে তৈরি হবে ইতিহাস! বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ যোগীর
MotoGP India 2023: ইতিহাসের মুখোমুখি যোগী রাজ্য! নয়ডার বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে বসতে চলেছে দেশের 'মোটো জিপি ভারত'। যেখানে দেশ-বিদেশের একাধিক সংস্থার যোগ দেওয়ার কথা রয়েছে। ফলে এই ইভেন্ট থেকেই সে রাজ্যে ব্যাপক বিনিয়োগের সম্ভাবনা তৈরি হতে পারে। আর সে লক্ষ্যেই এই ইভেন্টকে পাখির চোখ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
আজ শুক্রবার থেকে 'মোটো জিপি ভারত' (MotoGP India 2023) সম্মেলন বসতে চলেছে। তবে আগামীকাল শনিবার এই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)। আর সেখানেই বড় সংস্থাগুলির সিইওদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

উত্তরপ্রদেশে সংস্থাগুলি কেন বিনিয়োগ করবে? কার্যত ওই বৈঠকে তা তুলে ধরবেন যোগী (Uttar Pradesh Cm)। এমনকি উত্তরপ্রদেশের বাজার, পরিকাঠামো, কানেকটিভিটি সহ একাধিক অবস্থার কথাও তিনি ধরবেন বলে মনে করা হচ্ছে।
উত্তরপ্রদেশজুড়ে কার্যত উন্নয়নের বিপ্লব ঘটছে। যোগী আদিত্যনাথের নেতৃত্বে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্তের ফল সরাসরি সে রাজ্যের বেকার যুবক-যুবতীরা পাচ্ছেন। যদিও উত্তরপ্রদেশজুড়ে একাধিক বিনিয়োগ হয়েছে।
কিন্তু এখানেই থামতে রাজি নন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শিল্পে গোটা দেশের মডেল হোক উত্তরপ্রদেশ। আর তাই আরও বিনিয়োগ টানতেই 'মোটো জিপি ভারত'(MotoGP India 2023) পাখির চোখ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, এই সম্মেলনে রেড বুল, শেল, B-Win, BMW, মোনস্টার, Honda, অ্যামাজন, DHL এবং Petronas এর মতো ২৭৫ টি শীর্ষ কোম্পানি অংশ নিচ্ছে। থাকবেন তাদের সিইওরাও। ফলে উত্তরপ্রদেশের মাটিতে আরও বিনিয়োগ টানার ক্ষেত্রে বড় সুযোগ। আর সেটাই কাজে লাগাতে চাইছেন যোগী।












Click it and Unblock the Notifications