রোহতকের পর গুরুগ্রাম: চলন্ত গাড়িতে জোর করে তুলে গণধর্ষণ
ঘটনা গুরুগ্রামের সখরেইল গ্রামের। সেখানে এক চল্ন্ত গাড়িতে গণধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
রোহতকের নৃশংস ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আরেক গণধর্ষণের খবর শিরোনামে। ঘটনা গুরুগ্রামের সখরেইল গ্রামের। সেখানে এক চলন্ত গাড়িতে গণধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

২৬ বছরের তরুণীর অভিযোগ, নয়াদিল্লির কনাট প্লেস থেকে গুরুগ্রামে আসার সময়, আচমকা রাস্তা থেকে জোর করে তাঁকে একটি গাড়িতে তুলে নেয় ৩ জন। সেখানেই তার ওপর টানা ৫ ঘণ্টা ধরে চলে নৃশংস অত্যাচার। তারপর দিল্লির এক রাস্তায় ফেলে রেখে যাওয়া হয় তাঁকে।
ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ওই সিক্কিমের গ্যাংটকের ওই তরুণী। অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ, অপহরণ, ও অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ দায়ের করা হয়েছে। ধৃতদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনায় ফের একবার দেশের নারী নিরাপত্তার বিষয়টি প্রশ্নের মুখে।












Click it and Unblock the Notifications