সন্তানকে স্তন্যপান করানোর সময়ে আচমকা মৃত্যু মা ও ছেলের, নেপথ্যে এই চমকে দেওয়ার মতো কাণ্ড

দিওয়ালির আলোক সজ্জার তারে বিদ্যুৎস্পৃষ্ট হওয়াকে কেন্দ্র করে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল দিল্লির গুরগাঁওতে।

দিওয়ালির আলোক সজ্জার তারে বিদ্যুৎস্পৃষ্ট হওয়াকে কেন্দ্র করে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল দিল্লির গুরগাঁওতে। ঘরের জানলার কাছে বসে, সন্তানকে স্তন্যপান করাচ্ছিলেন মা। আর সেই সময়েই তাঁর গায়ে লাগে বৈদ্যুতিক তার, তাতেই মুহুর্তে শেষ হয়ে যায় দুটো প্রাণ। মারা যান মা প্রিয়াঙ্কা ও সন্তান প্রিন্স।

সন্তানকে স্তন্যপান করানোর সময়ে আচমকা মৃত্যু মা ও ছেলের, নেপথ্যে এই চমকে দেওয়ার মতো কাণ্ড

জানা গিয়েছে, জানলার ধারে বসে নিজের ২ বছরের সন্তানকে স্তন্যপান করাচ্ছিলেন বছর ২৬ এর প্রিয়াঙ্কা। জানলার সঙ্গে লেগেছিল দিওয়ালি উপলক্ষ্যে সাজানো একটি লাইটের তার। জানলার গ্রিলে তারটি লাগাতে বিদ্যুৎ সংবাহিত হয়। আর ততার জেরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৎক্ষণাৎ শেষ হয়ে যান প্রিয়াঙ্কা। কোলে থাকা তাঁর ২ বছরের শিশুটিও মারা যায়।

মাকে হঠাৎই জানলায় বসা অবস্থায় এভাবে নিথর হতে দেখে আতঙ্কে চেঁচিয়ে ওঠে প্রিয়াঙ্কার আরেক সন্তান। আশেপাশের লোক জড়ো হয়ে দেখেন, মা ও সন্তান ও দুজনেই মুহুর্তে শেষ হয়ে গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+