২৬/১১-র অন্যতম চক্রী তাহাউর রানাকে নিয়ে বড় নির্দেশ, ভারতে প্রত্যর্পণের অনুমতি মার্কিন আদালতের
২৬/১১-র মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিল আমেরিকার আদালত। মোদির আমেরিকা সফরের আগেই বড় নির্দেশ দিয়েছে মার্কিন আদালত। দিল্লির আবেদনে সাড়া দিয়েই এই নির্দেশ িদয়েছে আমেরিকার ফেডারেল কোর্ট।
২০০৮-র মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানা। তিনি কানাডার এক ব্যবসায়ী। আমেরিকায় বসে হামলাকারীদের সাহায্য করেছিলেন এই ব্যবসায়ী। এমনই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মুম্বই হামলার সরাসরি যোগাযোগ ছিল তাঁর তাহাউর রানার। আমেরিকায় তাঁকে গ্রেফতার করা হলেই ভারত তাঁকে হাতে পায়নি।

আগামী মাসেই আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। হোয়াইট হাউসে নৈশভোজন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে ছাব্বিশ এগারোর অন্যতম চক্রী তাহাউর রানাতে ভারতে প্রত্যর্পণের অনুমতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

অনেকদিন ধরেই ভারত তাকে প্রত্যর্পণের অনুমতি জানিয়ে আসছে। গতকাল আমেরিকার ফেডারেল কোর্টের ম্যাজিস্ট্রেট জজ জ্যাকলিন চোলজিয়ান প্রত্যর্পণের অনুমতি দিয়েছেন। আমেরিকার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট ৪৮ পাতার অর্ডার দিয়েছে। তাতে রানাকে প্রত্যর্পণের অনুমতি দেওয়া হয়েছে। ভারত সরকারের দেওয়া তথ্য খতিয়ে দেখেই এই নির্দেশ দিয়েছে আমেরিকার কোর্ট।
২০২০ সালের ১০ জুন ভারতের পক্ষ থেকে রানাকে প্রত্যর্পণের জন্য। আমেরিকার আদালতে আবেদন জানানো হয়েছিল। রানার শৈশবের বন্ধু ডেভিড কোলম্যান হেডলি। মুম্বই হামলার অন্যতম চক্রী ডেবিড কোলম্যান হেডলি। লস্করই ৈতবার সঙ্গে সরাসরি যোগ ছিল হেডলির। মুম্বই হামলা নিয়ে হেডলির সঙ্গে একাধিকবার বৈঠক করেছিলেন রানা। মুম্বই হামলার অন্যতম চক্রী ছিলেন হেডলি।












Click it and Unblock the Notifications