শশব্যস্ত হিসারের জেলার, বন্দির জন্য এসে পৌঁছেছে ২৫ হাজারের বেশি শুভেচ্ছা বার্তা লেখা কার্ড, রাখি
শশব্যস্ত হিসারের জেলার, বন্দির জন্য এসে পৌঁছেছে ২৫ হাজারের বেশি শুভেচ্ছা বার্তা লেখা কার্ড, রাখি
জেলে বন্দি গুরুদেব। সদস্য তাঁর আবির্ভাব দিবস গিয়েছে। গুরুদেবের জন্য অনুরাগীরা পাঠানের জন্মদিনের শুভেচ্ছাবার্তা দেওয়া কার্ড আর রাখি। একটি দুটো নয়, জেলবন্দি রামরহিমের জন্য এল প্রায় ২৫ হাজার রাখি আর গ্রিটিংস কার্ড। সেই রাখির বন্যা সামাল দিতে হিমসিম খাচ্ছেন হিসারের পোস্টাল ডিপার্টমেন্টও। এমনকী হিসারের জেলারও রীতিমত স্তম্ভিত। কী করবেন এই রাখি নিেয় তিনি ভেবে পাচ্ছেন না। গত ১৯ দিন ধরে লাগাতার রাখি আর গ্রিটিংস কার্ড আসছে হিসারের এই সাব পোস্ট অফিসে।

রাখি উৎসব
সামনেই রাখি উৎসব। হাতেআর একদিন সময় বাকি। করোনা আবহের মধ্যেই উৎসবের আমেজ গোটা দেশে। দোকােন বাজারে রংবেরঙের রাখিতে ভরে গিয়েছে। দাদা-ভাইদের জন্য রাখি কিনতে তৎপরতা দেখা দিচ্ছে বোনেদের মধ্যে। গোটা দেশেই ধুমধাম করেই উদযাপিত হয় রাখি উৎসব। গতবার করোনার কারণে তেমন জৌলুস ছিল না রাখির। এবার একটু হলেও সেই উৎসাহ উদ্দিপনা ফিরেছে। ফের দোকানে বাজারে রাখি কেনার ভিড় চোখে পড়ছে। তারসঙ্গে করোনা সাবধানতাও মেনে চালা হচ্ছে।

রামরহিমের জন্য রাখি
রাখি উৎসবে গুরুদেবকে রাখি পরাতে তৎপর রামরহিমের অনুরাগীরা। দীর্ঘ কয়েক বছর তাঁরা গুরুর দর্শন পাননি। রামরহিম বন্দি রয়েছেন জেলে। দেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত রামরহিম এখন রয়েছেন হরিয়ানার রোহতকের সুনারিয়া জেলে। তাঁর বিরুদ্ধে ধর্ষণ থেকে শুরু করে একাধিক অভিযোগ রয়েছে। সেই রামরহিমের অনুগামীরা কিন্তু গুরুদেবকে অপরাধী ভাবতে নারাজ। তাঁদের কাছে রামরহিম এখনও ভগবানের মতোই শিরধার্য, পূজ্যনীয়। গত ১৫ অগাস্ট ছিল রামরহিমের জন্মদিন। তার পরেই রাখি পূর্ণিমা। তাঁর অনুরাগীরা গোটা অগস্ট মাসকেই গুরুদেবের আবির্ভাব বা অবতার মাস হিসেবে উদযাপন করে থাকে। সেকারণে গুরুদেবের জন্য অসংখ্য রাখি এবং গ্রিটিংস কার্ড পাঠিয়েছেন তাঁরা।

২৫০০০ রাখি
রাম রহিমের জন্য প্রায় ২৫০০০ রাখি এবং গ্রিটিংস কার্ড এসে পৌঁছেছে হরিয়ানার হিসার পোস্টার ডিপার্টমেন্টে। গত ১৯ দিন ধরে নয় নয় করে ২৫০০০ পার্সেল এসেছে পোস্ট অফিসে। হরিয়ানা সার্কেবের চিফ পোস্ট মাস্টার রঞ্জু প্রসাদ জানিয়েছেন, অগস্ট মাসের ১ থেকে ১৯তারিখ পর্যন্ত প্রায় তিন লক্ষ রাখি বাড়ি বাড়ি পৌঁছেছেন পোস্টম্যানরা। গতবারের চেয়ে ২৫ শতাংশ বেড়েছে রাখি পাঠানো। তারমধ্যে ২৫০০০ শুরু পাঠানো হয়েছে রামরহিমকে। হিসারের জেলার এখন সেই রাখির চাপে যাকে বলে জর্জরিত।

জেলে রামরহিম
আশ্রমের অন্তরানে একের পর এক অবৈধ কাজ করতেন স্বঘোষিত ধর্মগুরু রামরহিম। যৌন নির্যাতন, ধর্ষণ থেকে শুরু করে নারী পাচার সবই চলত তাঁর আশ্রমে। এক মহিলার অভিযোগের পরেই তা ফাঁস হয়ে যায়। রামরহিমকে গ্রেফতারি নিয়ে হরিয়ানায় যাকে বলে আগুন জ্বলে গিয়েছিল। তাঁর অনুরাগীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিলেন। দীর্ঘদিন ধরে উত্তপ্ত ছিল হরিয়ানার হিসার। কিন্তু শেষ রক্ষা হয়নি। আদালতের নির্দেশে কারাদণ্ড হয় রামরহিমের। তবে এখনও তাঁর জনপ্রিয়তা যে কমেনি তা প্রমাণ হয়ে গিয়েছে এই বিপুল রাখি পাঠানোর ঘটনাতেই।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications