নতুন করে আরও ২৫ জনের শরীরে জিকা ভাইরাসের নমুনা! পরিস্থিতি উদ্বেগজনক হতেই বৈঠকে মুখ্যমন্ত্রী
একদিকে করোনা পরিস্থিতি অন্যদিকে একাধিক রাজ্যে ডেঙ্গুর বাড়বাড়ন্ত। বেশ কয়েকটি রাজ্যে ভয়ঙ্কর আকার নিয়েছে ডেঙ্গু । করোনা পরিস্থিতির মধ্যেই হঠাত করেই ডেঙ্গুর বাড়ন্তে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে ওই সমস্ত রাজ্যে কেন্দ্রী
একদিকে করোনা পরিস্থিতি অন্যদিকে একাধিক রাজ্যে ডেঙ্গুর বাড়বাড়ন্ত। বেশ কয়েকটি রাজ্যে ভয়ঙ্কর আকার নিয়েছে ডেঙ্গু । করোনা পরিস্থিতির মধ্যেই হঠাত করেই ডেঙ্গুর বাড়ন্তে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে ওই সমস্ত রাজ্যে কেন্দ্রীয় টিম পাঠিয়েছে মোদী সরকার।
আর এই আতঙ্কের মধ্যেই চিন্তা বাড়াচ্ছে জিকা ভাইরাস। গত কয়েকদিন আগে কেরল, মহারাষ্ট্রে ব্যাপক আকার নেয় জিকা। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের এই ভাইরাসকে নিয়ে চিন্তার ভাঁজ চিকিৎসকদের কপালে।

জিকা আক্রান্ত ২৫ জন
নতুন করে ফের জিকা আক্রান্ত ২৫ জন। গত কয়েকদিন ধরেই কানপুরে জিকা বাড়বাড়ন্ত দেখা গিয়েছিল। মারাত্মক ভাবে সংক্রমণ ঘটছিল। আর এই অবস্থায় নতুন করে সংক্রমণ ছড়িয়েছে। নতুন করে ২৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে সে রাজ্যে এখনও পজন্ত মোট ৬০ জন মানুষ জিকা ভাইরাসে আক্রান্ত হলেন। যা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। এভাবে জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক তৈরি হয়েছে। যদিও সতর্ক প্রশাসন।

উদ্বেগে খোদ মুখ্যমন্ত্রী
ব্যাপক ভাবে জিকা ভাইরাস ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে সেখানকার প্রশাসন। ব্যাপক ভাবে টেস্টিং শুউ হয়েছে। কানপুরের প্রায় ৪৫ হাজার মানুষকে স্ক্রিনিং করা হয়েছে। নতুন করে যে ২৫ জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে বায়ুসেনার আধিকারিকও রয়েছে। এই মুহুতে তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। এই খবর সামনে আসার পরেই উদ্বেগে খোদ মুখ্যমন্ত্রী। পরিস্থিতি নিয়ে মিটিং করেছেন তিনি। স্বাস্থ্য আধিকারিক থেকে একাধিক দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

স্যানেটাইজেশনে কাজ কয়া হছে
অন্যদিকে যে সমস্ত জায়গাতে আক্রান্তের সংখ্যা বেশি সেখানে স্যানেটাইজেশনে কাজ কয়া হছে পুরসভার তরফে। তবে পুরসভা সূত্রে খবর, একাধিক জায়গাতে জিকা ভাইরাসের পরীক্ষা করা হলেও সেই সমস্ত জায়গাতে জিকা ছড়ায়নি বলেই অনুমান।

চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু
অন্যদিকে, এমন পরিস্থিতিতেই চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। এবার সবমিলিয়ে ন'টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ডেঙ্গুর প্রকোপের কথা স্বীকার করে নিল কেন্দ্রীয় সরকার। চণ্ডীগড়, লখনউ, জয়পুর, ভোপাল, শ্রীনগর সহ একাধিক বড় বড় শহরে মানুষ আক্রান্ত হচ্ছেন মশাবাহিত এই রোগে। ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়েছেন ১লক্ষ ১৬ হাজার ৯৯১জন। কেন্দ্রীয় সরকার স্বীকার করে নিয়েছে, পঞ্জাব, হরিয়ানা, কেরল, তামিলনাড়ু, রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি ও জম্মু-কাশ্মীরে ডেঙ্গুর প্রকোপ দেখা দিচ্ছে। যা নিয়ে উদ্বেগ তরি হয়েছে।












Click it and Unblock the Notifications