Rajasthan: রঙ লাগাতে না বলাটাই ছিল অপরাধ! লাইব্রেরিতেই হংসরাজকে নৃশংস ভাবে খুন করল তিন যুবক

Rajasthan: রঙ লাগানোকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল রাজস্থান। গলা টিপে নৃশংস ভাবে খুন ২৫ বছরের এক যুবককে। মৃত যুবকের নাম হংসরাজ বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। বেশ কয়েকজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বলে খবর। ধৃতদের জেরা করে ঘটনার পিছনে কি কারণ তাও জানার চেষ্টা করা হচ্ছে বলেও খবর। যদিও এই ঘটনায় মুল তিন অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি বলে জানা যাচ্ছে।

ধৃতদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। অন্যদিকে এই ঘটনায় মৃত যুবকের দেহ নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। এমনকী জাতীয় সড়ক অবরোধ করা হয় বলেও অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) দৌসা জেলার রালওয়াস গ্রামে।

Rajasthan

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় তিন যুবক হংসরাজ বলে ওই যুবককের গায়ে রঙ লাগাবে বলে স্থানীয় একটি লাইব্রেরিতে যায়। যদিও ওই যুবক তাঁর গায়ে কেউ যাতে না রঙ লাগায় সেই আবেদন জানান। আর তা নিয়েই বচসার সূত্রপাত হয় বলে দাবি পুলিশ সূত্রের। শুধু তাই নয়, অভিযুক্ত ওই তিন যুবক বেধড়ক হংসরাজকে মারধর করে বলে অভিযোগ। এমনকী গলা টিপে হত্যা করা হয় বলেও দাবি।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, হংসরাজ রং লাগাতে চায়নি। অভিযুক্ত তিনজনকে এই বিষয়ে বারবার আবেদনও সে জানিয়েছিল বলেও দাবি। কিন্তু কর্ণপাত না করেই তাঁকে লাথি মেরে, ঘুষি ও বেল্ট দিয়ে মারধর করা হয় বলে দাবি ওই পুলিশ আধিকারিকের।

শুধু তাই নয়, তাদের একজন হংসরাজকে শ্বাসরোধ করে হত্যা করে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে বেশ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সুত্রে খবর। তবে এই ঘটনার সঙ্গে যুক্ত তিন মূল অভিযুক্তকে এখনও পুলিশ ধরতে পারেনি বলেই দাবি।

যদিও অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। অন্যদিকে স্থানীয় পুলিশের এএসপি লালসোত দিনেশ আগরওয়াল জানিয়েছেন, ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তরা ঘটনার পর থেকেই এলাকা ছাড়া। যদিও মূল অভিযুক্তদের ধরতে বিশেষ টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+