Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

25 Years of Kargil War: সীমান্ত পেরিয়ে ঘাঁটি পাকসেনার! কীভাবে পাকিস্তানের ছক ফাঁস করে ভারতীয় সেনা

25 Years of Kargil War: কার্গিল বিজয়ের আজ শুক্রবার ২৫ বছর! গোটা দেশ এদিনকে আজ স্মরণ করছে। শ্রদ্ধা জানাচ্ছে শহিদদের। পাকিস্তানের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধের শহিদদের শ্রদ্ধা জানাতে কার্গিল যাবেন প্রধানমন্ত্রী। সময় কাটাবেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে।

কিন্তু মনে আছে আজ থেকে ঠিক ২৫ বছর আগে কী ঘটেছিল? কীভাবে ভারত এবং পাকিস্তানের মধ্যে ভয়াবহ যুদ্ধ (25 Years of Kargil War) বাঁধে? শুধু তাই নয়, সীমান্ত পেরিয়ে কীভাবে ভারতে ঢুকে পড়ে পাকিস্তানি সেনা? রইল সেই ভয়ঙ্কর দিনের ইতিহাস

Kargil

25 Years of Kargil War: পাকিস্তানি অনুপ্রবেশের কথা জানা গেল কীভাবে?

পাকিস্তান সেনা কার্গিলে ঘাঁটি (25 Years of Kargil War) বানিয়ে ফেলে। ১৯৯৯ সালের ৮ মে, পাকিস্তানের ষষ্ঠ নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রির ক্যাপ্টেন ইফতেখার এবং ল্যান্স হাবিলদার আব্দুল হাকিম ১২ জন পাক সেনাকে নিয়ে কার্গিলের আজম পোস্ট দখল করে ফেলে। সেখানে বেশ কয়েকজন মেষ পালকের সঙ্গে দেখা হয় তাঁদের। প্রথম তাদের বন্দি করে ফেলার ছক কষলেও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। আর তাতেও ঘুরে যায় মোড়।

ওই মেষ পালকরা সেখান থেকে ছাড়া পেতেই পুরো বিষয়টি নিরাপত্তার দায়িত্বে থাকা সেই সময়ের ভারতীয় সেনাবাহিনীর আধিকারিকরা। ঘটনার কথা জানা মাত্র পাক সেনাকে কড়া ভাষায় জবাব দেয় ভারত। তৎকালীন সরকারকে পুরো বিষয়টি জানানো হয়। একেবারে ফ্রি হ্যান্ড দেওয়া হয় বাহিনী। পাকসেনা জবাব দিতে 'অপারেশন বিজয়' শুরু হয়। কার্গিল যুদ্ধ প্রথম দিকে ভারতের জন্য খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল।

উঁচুতে বসে থাকা পাক সেনার কাছে বারবার ধাক্কা খেতে হচ্ছিল। শহিদ হতে হচ্ছিল একের পর এক জওয়ানকে। যদি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় বিতর্কিত বোফোর্স কামানএবং ভারতীয় বায়ুসেনা। বোফর্স কামানের তোপের মুখে একের পর এক পাকিস্তানি পোস্ট গুঁড়িয়ে যেতে শুরু করে।

25 Years of Kargil War: পিছু হটতে থাকে পাকিস্তান

মাসের পর মাস চলতে থাকা কার্গিল যুদ্ধে (25 Years of Kargil War) ভারত অনেক কিছু হারায়। কিন্ত্যুয় কঠিন লড়াইয়ে পাকিস্তান মুখ থুবড়ে পড়ে। প্রবল যুদ্ধে ভারতের প্রায় ৫২৭ জন জওয়ান শহিদ হন। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মতে, পাকিস্তানেরও কয়েকশ সেনার মৃত্যু হয়। তবে শুধু ভারত-পাক সিমান্তেই নয়, সমুদ্রেও পাকিস্তানকে একেবারে নাস্তানাবুদ করে ভারতোয় নৌবাহিনী। ব্যাপক ভাবে প্রভাব পড়ে আন্তজাতিক বানিজ্যে।

পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ স্বীকার করেন, ভারতের সঙ্গে যুদ্ধ আরও চলতে থাকলে তাদের হাতে মাত্র ছয় দিন তেল অবশিষ্ট থাকত। তবে ভারতের বিপক্ষে শোচনীয় পরাজয়ের পর নওয়াজ শরিফের সরকারকে সরিয়ে ক্ষমতায় আসেন পারভেজ মোশাররফ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+