Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আজমিরে একমাস বন্দি করে দলিত মহিলাকে গণধর্ষণ, সন্তান-স্বামীকে খুনের হুমকি অভিযুক্ত পুরোহিতের

আজমিরে একমাস বন্দি করে দলিত মহিলাকে গণধর্ষণ, সন্তান-স্বামীকে খুনের হুমকি অভিযুক্ত পুরোহিতের

রাজস্থানে আজমির জেলায় গণধর্ষণের শিকার হলেন এক দলিত যুবতী। ২৫ বছরের ওই মহিলাকে স্থানীয় মন্দিরের এক পুরোহিত সহ একাধিক ব্যক্তি ধর্ষণ করে বলে অভিযোগ। ওই দলিত মহিলাকে এক মাসের বেশি বন্দি করে রাখা হয়। মহিলা বার বার ছেড়ে দেওয়ার প্রার্থনা করেন। জানান তিনি অন্তঃসত্ত্বা। কিন্তু অভিযুক্তদের মন গলেনি। একমাস ধরে বার বার তাঁকে গণধর্ষণ করা হয়। তাঁকে সেডেটিভ ইঞ্জেকশন দেওয়া হয় বলেও অভিযোগ।

আজমিরে একমাস বন্দি করে দলিত মহিলাকে গণধর্ষণ, সন্তান-স্বামীকে খুনের হুমকি অভিযুক্ত পুরোহিতের

নির্যাতিতার পরিবারিক পুরোহিত অভিযুক্ত

নির্যাতিতার পরিবারিক পূজারি ছিলেন অভিযুক্ত। আজমির উত্তরের ডিএসপি ছাভি শর্মা বলেছেন, নির্যাতিতার বাড়ির যে কোনও শুভ কাজে অভিযুক্ত পুজো করতেন। নির্যাতিতার পরিবারের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। নির্যাতিতা যখন বাড়িতে একা ছিলেন, অভিযুক্ত তাঁকে ধর্ষণ করেন। তার ভিডিও রেকর্ড করেন।

একমাস বন্দি রেখে ধর্ষণ

নির্যাতিতাকে এক মাস বন্দি রেখে ধর্ষণ করা হয়েছিল। পুলিশের তরফে জানানো হয়েছিল, বার বার নির্যাতিতা ছেড়ে দেওয়ার অনুরোধ করতে থাকেন। কিন্তু সেই অনুরোধে কর্ণপাত করেননি। নির্যাতিতাকে সেডেটিভ ইঞ্জেকশন দেওয়া হয় বলে অভিযোগ। নির্যাতিতাকে বন্দি অবস্থায় বার বার গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। নির্যাতিতা জানিয়েছেন, এর সঙ্গে সঠিক কতজন যুক্ত হয়েছে তা তিনি জানেন না। বার বার ছেড়ে দেওয়ার জন্য প্রার্থনা করেছিলেন। নির্যাতিতা অন্তঃসত্ত্বা জানার পরেও তাঁকে কেউ রেহাই দেননি।

স্বামী সন্তানকে খুনের হুমকি

বাড়িতে না ফিরলে নির্যতাতিতার স্বামী নিখোঁজ ডায়েরি করেন। অন্যদিকে পুরোহিত বার বার নির্যাতিতাকে ভয় দেখাতে থাকে। হুমকি দেয়, তার কথা কাউকে বললে স্বামী সন্তানকে খুন করে দেবে। এরপর ২৭ সেপ্টেম্বর থানার সামনে নির্যাতিতাকে ফেলে দিয়ে চলে যায়। নির্যাতিতা জানিয়েছে, যাঁরা তাঁকে গণধর্ষণ করেছেন, সকলকে আগে পুরোহিতকে চাঁদা দিতে হয়েছে। অর্থের বিনিময়ে তাঁরা ধর্ষণ করতে নির্যাতিতাকে। তাঁকে ইঞ্জেকশন দিয়ে রাখা হতো। কতজন তাঁকে ধর্ষণ করেছেন, সেই সংখ্যাটাও তিনি সঠিকভাবে পুলিশকে বলতে পারেননি।

অধরা অভিযুক্ত

স্থানীয় থানায় নির্যাতিতা ৭অক্টোবর অভিযোগ দায়ের করেন। এরপরেই পুলিশ তদন্ত করতে শুরু করেছে। অভিযুক্ত পুরোহিতের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। ইতিমধ্যে নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। বয়ান রেকর্ড করা হয়েছে। পুলিশের তরফে নির্যাতিতার পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তকে কোনওভাবেই ছাড় দেওয়া হবে না। আইনের অধীনে নিয়ে এসে অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+