লজ্জা! কেরালায় নিজের ছেলের হাতেই ধর্ষিতা মা, এ জঘন্য অপরাধের কি কোনও শাস্তি আছে?

লজ্জা! কেরালায় নিজের ছেলের হাতেই ধর্ষিতা মা, এ জঘন্য অপরাধের কি কোনও শাস্তি আছে?
তিরুবন্তপুরম, ২৩ জুন : ৯ মাস পেটে ধরে যে সন্তানকে বড় করেছিলেন, সেই সন্তানের হাতেই ধর্ষিতা হলেন মা! নিজের মাকে ধর্ষণের অভিযোগে ২৫ বছরের এক যুবককে গ্রেফতার করল পুলিশ। তবু মায়ের মন ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়ে চায়নি। স্বামীর কাছে ছেলের নামে অভিযোগ জানিয়েছিলেন স্ত্রী। কিন্তু কোনও লাভ হয়নি। বাবা ছেলের পক্ষেই মত দিয়েছিলেন। তাই শেষে বাধ্য হয়ে নিজের সম্মান ও অধিকারের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন মা।

এতটা পড়ার পরই অনেকের মনে হতে পারে, এমনটাও আবার হয় নাকি? সন্তান যত কুলাঙ্গারই হোক মায়ের সম্মানে আঁচড় কাটতে হাত কাঁপবে না? এমন কথা কেউ স্বপ্নেও ভাবতে পারবে না। কিন্তু রুঢ় বাস্তবটাকে তো আর মনের যুক্তি দিয়ে এড়ানো যাবে না। পুলিশ সূত্রের খবর অন্তত বলছে, কেরালার কোট্টায়ম জেলায় এই ঘটনাটি ঘটেছে। ২৫ বছরের এক যুবককে গ্রেফতারও করেছে পুলিশ। তবে ওই যুবকের নাম প্রকাশ করা হয়নি। পুলিশের কথায় মায়ের পরিচয় গোপন রাখতেই অভিযুক্তের নাম প্রকাশ করা হচ্ছে না।

'দিনের পর দিন চোখের সামনে ছেলের কীর্তি দেখেও কোনও প্রতিবাদ করতেন না বাবা'

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক মানসিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ। এমনকী কোনওরকমই রোগ ওই যুবকের ছিল না। প্রথম দর্শনে দেখে অন্যথায় ওই যুবককে বিবেচনা করার মতো কোনও বিষয়ও নেই। তবে মদের নেশায় মাঝে মাঝে মাকে অভিযুক্ত যুবক মারধর করত বলে পুলিশ জানিয়েছে।

ওই মহিলা পুলিশের কাছে জানিয়েছেন, তাঁর তিন সন্তান রয়েছে। বড় ছেলে সেভাবে কাজকর্ম কিছু না করলেও প্রায় প্রত্যেকদিনই মদ খেয়ে বাড়ি ঢুকত, তারপর চিৎকার চেঁচামেচি শুরু করে দিত। বেশ কিছুদিন ধরে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা, মারধর শুরু করে ছেলে। যা দিনে দিনে ক্রমশ বাড়তে শুরু করে। গত দু সপ্তাহে অত্যাচার চরমে পৌছয়। এই ঘটনা দিনের পর দিন চোখের সামনে দেখেও কোনও প্রতিবাদ করতেন না স্বামী। বরং উল্টে ছেলের হয়েই গলা তুলতেন।

এক নয়, একাধিকবার মায়ের শ্লীলতাহানি করেছে ছেলে। 'আমি তোর মা' ছেলেকে বারবার একথা মনে করিয়ে দেওয়া সত্ত্বেও তাঁর ব্যবহারে কোনওরকম পরিবর্তন আসেনি। "নেশার ঘোরে....." আর কিছুও বলে উঠতে পারলেন না ওই মহিলা। শুধু দু-চোখ বেয়ে জল নেমে এল। কিছুক্ষণ চুপ থেকে বললেন, "এদিন দেখতে হবে দুঃস্বপ্নেও ভাবিনি। ওর বাবা যদি একটু শাসন করত...." এবার চোখে যেন বাঁধভাঙ্গা কান্না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+